তোলাবাজি, দুর্নীতির পর এবার পণের দাবিতে অত্যাচার! পুত্রবধূকে রাস্তায় মারধর, পণের জন্য় চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগে গাইঘাটার প্রভাবশালী তৃণমূল নেত্রী ইলা বাগচীকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। রবিবার সকালে ঠাকুরনগরের বাবুপাড়া থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। যদিও তৃণমূল নেত্রীর দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এদিন সকালে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ‘চোর চোর’ স্লোগান দেন। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। একজন মহিলা তাঁকে চড় মারতেও যান ৷ পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে আসে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ২০২২ সালে ইলা দেবীর ছেলে রাহুল বাগচীর সঙ্গে বিয়ে হয় স্থানীয় শিমুলপুরের বাসিন্দা অর্পিতা বিশ্বাসের। রাহুল ও অর্পিতা ভালোবাসা করে বিয়ে করলেও কিছুদিন পর থেকে তাঁদের সম্পর্কের অবনতি হতে থাকে। ১ বছর পর থেকে অর্পিতা বাবার বাড়িতে থাকতেন। তাঁর অভিযোগ, রাহুল প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরে তাঁকে মারধর করতেন। শাশুড়ি ইলা পণের জন্য তাঁর উপর চাপ দিতেন। পুত্রবধূকে তিনি বলতেন, ‘আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার কিছু করতে পারবি না।’ অর্পিতার অভিযোগ, গত ১৫ জুন ষষ্ঠীতলা এলাকায় তাঁর উপর হামলা চালান ইলা ও তাঁর অনুগামীরা। ব্যাপক মারধর করা হয় তাঁকে। ঘটনার তিনদিন পরে অর্পিতা গাইঘাটা থানায় শাশুড়ি ইলা বাগচী, শ্বশুর পিনাকী বাগচী ও স্বামী রাহুল বাগচীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রবিবার সকালে তৃণমূল নেত্রীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলা বাগচী গাইঘাটা ব্লকের অত্যন্ত প্রভাবশালী নেত্রী। গাইঘাটার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তাঁর রাজনীতিতে উত্থান হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের