TMC

ধর্ম লুকিয়ে শ্বশুরকে ‘বাবা’ পরিচয়ে নকল আধার-ভোটার কার্ড তৈরি! গ্রেপ্তার তৃণমূল নেতা

শ্বশুরকে 'বাবা' বানিয়ে ধর্ম গোপন করে নকল জাতিগত সংশাপত্র তৈরি! শুধু তাই নয়, একইভাবে বানানো হয়েছিল আধার-ভোটার, প্যান কার্ডও! অবশেষে সামনে এল ওই তৃণমূল নেতার কীর্তি। পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৩:৪৯

options
link
ধর্ম লুকিয়ে শ্বশুরকে ‘বাবা’ পরিচয়ে নকল আধার-ভোটার কার্ড তৈরি! গ্রেপ্তার তৃণমূল নেতা
গ্রেপ্তার তৃণমূল নেতা।

শ্বশুরকে ‘বাবা’ বানিয়ে ধর্ম গোপন করে নকল জাতিগত সংশাপত্র তৈরি! শুধু তাই নয়, একইভাবে বানানো হয়েছিল আধার-ভোটার, প্যান কার্ডও! অবশেষে সামনে এল ওই তৃণমূল নেতার কীর্তি। পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। ধৃতের নাম আমিরালি শেখ। পরিচয় গোপন করে অমিত সর্দার নামে তিনি এইসব নকল পরিচয়পত্র তৈরি করেছিলেন বলে অভিযোগ।

Advertisement

সাগরদিঘি পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ ফুলন সরদার। বাড়ি সাগরদিঘি থানার গোবর্ধনডাঙ্গা গ্রামপঞ্চায়েতের খাটুয়া। ফুলনের স্বামী অমিত সর্দারের নামে একাধিক অভিযোগ সামনে এসেছে। আসল পরিচয় গোপন করে, ধর্ম লুকিয়ে জাতিগত সংশাপত্র তৈরি করা হয়েছে বলে অভিযোগ। তাঁর আসল নাম আমিরালি শেখ। বাড়ি উত্তর ২৪ পরগনায়। বেশ কয়েক বছর আগে অমিত শেখ বিয়ে করেন ফুলন সর্দারকে। তারপর থেকে তিনি সাগরদিঘির বাসিন্দা।

Advertisement

অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র বানানোর জন্য শ্বশুরমশাই জাবলু সর্দারকে ‘বাবা’ বানানো হয়! নতুন নাম হয় অমিত সর্দার। সেই নামে নকল জাতিগত সংশাপত্র তৈরি হয়েছে। শ্বশুরকে নিজের বাবা বানিয়ে এসটি, আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি হয়েছে বলে অভিযোগ। বছর খানেক আগে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিধানসভা নির্বাচনে বাম মহাজোটের এসডিপিআই প্রার্থী মশিউর রহমান কটুক্তি করে ফুলন সরদারকে আদিবাসী বলেছিলেন। এই নিয়ে অমিত আদিবাসীদের নিয়ে সাগরদিঘিতে বৃহত্তর আন্দোলনেও নেমেছিলেন। এবার সেই তৃণমূল নেতাকেই পাকড়াও করা হল। আজ, রবিবার আমিরালি শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের আসল বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার কোথায়? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার সঠিক তদন্ত শুরু করতে চলেছে সাগরদিঘি থানার পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.