দিব্যেন্দু মজুমদার, হুগলি: ইভিএমের কাছে ভোটাররা যাচ্ছেন কিন্তু ভোট দিচ্ছেন না৷ কেন? কারণ, তাঁদের হয়ে ভোটটি দিয়ে দিচ্ছেন অন্য কেউ৷ সোমবার সকালে এমনই ছবি ধরা পড়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত তারকেশ্বরের নস্করপাড়ায়৷ অভিযোগের তির স্থানীয় যুব তৃণমূল নেতা মহারাজা নাগের বিরুদ্ধে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷
[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে]
তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার এবং ছাপ্পা ভোট দেওয়ার স্পষ্ট অভিযোগ করেছেন বিরোধীরা৷ তাঁরা জানান, প্রথমে নস্করপাড়ার ১১০ নম্বর বুথের বাইরে ভোটারদের ভয় দেখাচ্ছিলেন এই যুব তৃণমূল নেতা৷ ভোটগ্রহণ কেন্দ্রে যাঁরা আসছিলেন, তাঁদের নির্দেশ দিচ্ছিলেন ১ নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিতে হবে৷ মহিলা থেকে পুরুষ সকলকে নির্দেশ দিচ্ছিলেন তিনি৷ এরপর কমিশনের আধিকারিকদের পরোয়া না করেই সোজা বুথের মধ্যে ঢুকে পড়েন তিনি৷ সেখানে আসা ভোটারদের ইভিএমের কাছে নিয়ে গিয়ে, তাঁদের ভোট নিজের হাতেই দেন মহারাজ নাগ৷
[ আরও পড়ুন: বারাকপুরে আক্রান্ত অর্জুন সিং, ঘটনার রিপোর্ট তলব কমিশনের ]
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা৷ সাফাই দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন তিনি৷ কখনও বলেছেন, তিনি এজেন্ট৷ আবার কখনও তাঁর দাবি, নিজের ঠাকুমাকেই কেবলমাত্র ভোটদানে সাহায্য করেছেন৷ অন্য কারও হয়ে ভোট দেননি৷ কিন্তু তাঁর এই দাবি মানতে নারাজ বিরোধীরা৷ এই ঘটনায় ইতিমধ্যে ওই বুথের প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কীভাবে একজন বহিরাগত ব্যক্তি বুথের ভিতরে ঢুকলেন৷ এবং অবাধে অন্যের হয়ে ভোট দিলেন, সেই প্রশ্নই তুলেছে বিরোধীরা৷ ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কমিশন৷ ইতিমধ্যেই সরানো হয়েছে ওই বুথের প্রিসাইডিং অফিসারকে৷
সর্বশেষ খবর
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!
-
বাদ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’, শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব!
-
আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!