কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন, ভরা বাজারে কোপানো হল সেই তৃণমূল নেতাকে। মালদহের মোথাবাড়িতে (Mothabari) ওই নেতাকে পরপর কোপানো হয়েছে বলে অভিযোগ। এক কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগের তির। শুক্রবার ভরসন্ধেয় কুপিয়ে খুন করা ওই তৃণমূল নেতাকে। মালদহের মোথাবাড়ি থানার বাঙিটোলার পঞ্চানন্দপুরের ঘটনা। মৃত ওই নেতার নাম নাসিরুদ্দিন আহমেদ। জানা গিয়েছে, কয়েকদিন আগেই তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। এরপরই নৃশংসভাবে কুপিয়ে খুন!
আরও পড়ুন:
জানা গিয়েছে, পাওনা টাকা আদায় করতে গিয়েই বিবাদের সূত্রপাত। তার জেরেই ভরা বাজারে তাঁকে কোপানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতার ভাইয়ের দাবি, কংগ্রেস ব্লক সভাপতি দুলাল শেখের কাছ থেকে ৮০ হাজার টাকা পেতেন নাসিরুদ্দিন। সেই টাকা চাইতে গেলেও বিবাদ শুরু হয়। প্রথমে হামলার অভিযোগে জেলে যেতে হয়েছিল নাসিরুদ্দিনকে। তিন মাস পর ছাড়া পেয়ে ফের মাথাচাড়া দেয় বিবাদ।
পরিবার সূত্রে খবর, শুক্রবার নাসিরুদ্দিন ছেলের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন, তখনই তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা ফিরোজের বিরুদ্ধে। সেখান থেকে নাসিরুদ্দিন পালালেও তাঁকে তাড়িয়ে নিয়ে গিয়ে ভরা বাজারে হামলা চালানো হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্রে কোপে তৃণমূল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।
সর্বশেষ খবর
-
বিহারে ফের মহিলাকে হেনস্তা, এক সপ্তাহে প্রকাশ্যে তিন ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
-
আরও বিপাকে টুলু, ‘পাথর সম্রাটে’র মামলা থেকে সরলেন বিচারপতি ভট্টাচার্য
-
নেশনস লিগে ভূরি ভূরি মিস রোনাল্ডোর, দু’বার জালে বল জড়িয়ে জাত চেনালেন হালান্ড
-
বাংলাদেশে ফের হিন্দু খুন! ‘জেহাদিস্তানে কীভাবে বাঁচবে ওরা?’ বিস্ফোরক পোস্ট তসলামির
-
গাঙ্গুবাঈয়ের পর ক্যাবারে ডান্সার, লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া যেন ‘আগ ভি, দিলো কি জান ভি!’