Jyotipriya Mallick

Jyotipriya Mallick: জেলবন্দি জ্যোতিপ্রিয়র জন্মদিনে ভূরিভোজ, দীর্ঘায়ু কামনায় এলাহি আয়োজন

কী ছিল মেনুতে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ২১:২১

options
link
Jyotipriya Mallick: জেলবন্দি জ্যোতিপ্রিয়র জন্মদিনে ভূরিভোজ, দীর্ঘায়ু কামনায় এলাহি আয়োজন

অর্ণব দাস, বারাসত: রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হবে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রীকে। জেলবন্দি ‘বালু’র শুক্রবার জন্মদিন। ৬৭ বছর বয়সে পা দিলেন। প্রতিবার এই দিনটিকে হইচই করে পালন করতেন তাঁর অনুগামীরা। তবে এবার পরিস্থিতি একেবারে অন্যরকম। মন ভালো নেই মন্ত্রীর অনুগামীদের। তা সত্ত্বেও হাবড়ায় ভবঘুরেদের জন্য ভূরিভোজের আয়োজন করলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।

Advertisement

শুক্রবার হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে পুরসভা পরিচালিত বিবেকানন্দ ভবনে থাকা ভবঘুরে আবাসিকদের মধ্যাহ্নভোজের আয়োজন করে পুরসভা। প্রতিবছরই স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর জন্মদিনে এই আয়োজন করা হয়। ইডির হাতে গ্রেপ্তারের পর জেলবন্দি থাকলেও এদিন বনমন্ত্রীর ৬৭তম জন্মদিন একইভাবে পালন করল পুরসভা। উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা-সহ অন্যান্য কাউন্সিলররা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরি, মমতার ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার]

এদিন ৫৫ জন ভবঘুরেদের দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, কাতলা এবং পাবদা মাছ। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় এবং দই। চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, “মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে প্রতিবছরই আমরা আবাসিকদের দুপুরের আহারের ব্যবস্থা করি। সেই মতো এবছরও করা হল। ঈশ্বরের কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি। অন্যায়ভাবে ইডি তাঁকে গ্রেপ্তার করেছে। আশা করি উনি সুবিচার পাবেন। নির্দোষ প্রমাণিত হয়ে স্বমহিমায় আবার হাবড়ায় এসে মানুষের জন্য কাজ করবেন।” হাবড়ায় ভূরিভোজের আয়োজন হলেও প্রেসিডেন্সি সংশোধনাগারে অবশ্য আর পাঁচজন বন্দির মতোই বিশেষ দিনটি কাটান জ্যোতিপ্রিয়।

Advertisement

[আরও পড়ুন: নেই চিকিৎসক-নার্স, জন্ম নেওয়ার পর মুখে মল ঢুকে সদ্যোজাতের মৃত্যু ধূপগুড়িতে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন