Baruipur Explosion

ভয়াবহ বিস্ফোরণে বারুইপুরে গুঁড়িয়ে গেল বাড়ি, ১০০ মিটার দূরে ছিটকাল জানলা, বোমা নাকি অন্য কিছু?

তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। তীব্রতা এতটাই বেশি ছিল, যে বাড়ির একাংশ সম্পূর্ণ গুঁড়িয়ে গেল। বালির কলমের পিলার পর্যন্ত ভেঙে টুকর টুকরো হয়ে গিয়েছে।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৪৪

options
link
ভয়াবহ বিস্ফোরণে বারুইপুরে গুঁড়িয়ে গেল বাড়ি, ১০০ মিটার দূরে ছিটকাল জানলা, বোমা নাকি অন্য কিছু?
১১ তারিখ, শুক্রবার। বারুইপুরে বিস্ফোরণ। গুঁড়িয়ে গেল বাড়ি। নিজস্ব চিত্র

তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। তীব্রতা এতটাই বেশি ছিল, যে বাড়ির একাংশ সম্পূর্ণ গুঁড়িয়ে গেল। বাড়ির কলমের পিলার পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বাড়ির থেকে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ল ভাঙা জানলা, দরজার অংশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাড়িতে। গোটা এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। কী কারণে ওই বিস্ফোরণ? বাড়িতে কি কোনও বিস্ফোরক মজুত ছিল? নাকি অন্য কোনও বিষয়? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণে প্রাথমিকভাবে একজনের জখম হওয়ার খবর মিলেছে। 

Advertisement

তৃণমূল আমলে রাজ্যের একাধিক জায়গায় বহু বাড়িতে বিস্ফোরণ হয়েছে। অনেক তৃণমূল নেতার বাড়িতে বোমা, বোমার মশলা মজুত থাকত সেসময়! বারুইপুর-সহ ওই জেলার একাধিক জায়গায় অতীতে একাধিকবার বেআইনি বাজি তৈরির কারখানায়ও বিস্ফোরণ হয়েছিল। সেইসব ঘটনায় একাধিক মানুষের প্রাণও যায়। পুলিশ তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করে। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। পুলিশ-প্রশাসন কড়া নজরদারি রেখেছে সব জায়গায়। সেই আবহে এবার বারুইপুরে এই বিস্ফোরণ (Baruipur Explosion)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
TMC leader's house reduced to rubble in Baruipur explosion
বিস্ফোরণস্থলের ওই বাড়ির ভিতরের অংশ। নিজস্ব চিত্র

বারুইপুর পূর্বের উত্তরভাগ লালপোলের কাছে তৃণমূল নেতা দ্বিজেল মণ্ডলের বাড়ি। আজ, শুক্রবার বেলায় ওই দোতলা বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ হল। এতটাই তীব্র ওই বিস্ফোরণ, যে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণে ওই তৃণমূল নেতার বাড়ির একাংশ গুঁড়িয়ে যায়। আস্ত দেওয়াল ভেঙে পড়েছে। খণ্ড বিখণ্ড হয়েছে কলমের পিলারও! খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা।

Advertisement

বাড়িতে কি কোনও বিস্ফোরক রাখা ছিল? এত তীব্রতা কীভাবে হল বিস্ফোরণের! পুলিশের প্রাথমিক অনুমান, সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ হয়েছে। যদিও স্থানীয় বিজেপি-সিপিএমের কর্মী-সমর্থকদের দাবি, ওই বাড়িতে প্রচুর সংখ্যায় বোমা রাখা ছিল। ভোটে জিতলে তৃণমূল এলাকায় হিংসা ছড়ানোর জন্য বোমা-বারুদ জমা করেছিল! কিন্তু তৃণমূল হেরে যাওয়ায় আর কিছু হয়নি। ভোটের ফল বেরনোর পর থেকেই এলাকাছাড়া ওই তৃণমূল নেতা। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.