পুরশুড়ায় হৃদরোগে মৃত্যু তৃণমূল প্রার্থীর

ফেসবুকে দলের নাম কুৎসা ছড়ানোর অভিযোগে বহিষ্কার তৃণমূল নেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০১৮, ১৭:১৪

options
link
পুরশুড়ায় হৃদরোগে মৃত্যু তৃণমূল প্রার্থীর
ফাইল ছবি

দিব্যেন্দু মজুমদার, হুগলি: গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল প্রার্থীর। মৃতের নাম রুকিয়া বেগম (৪৮)। ঘটনাটি হুগলির পুরশুড়ার ধাপধাড়া এলাকা। সংশ্লিষ্ট সংসদের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন রুকিয়া বেগম। সোমবার গভীর রাতে আচমকাই তাঁর বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন রুকিয়া বেগমকে শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা রুকিয়া তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, ওই ধাপধাড়া সংসদে রুকিয়া বেগমের প্রতিপক্ষে রয়েছে নির্দল প্রার্থী। ভোটের ঠিক আগেভাগে এই ঘটনায় ফের নির্বাচন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

Advertisement

[ভোলবদল, দল ছেড়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন তিন বিজেপি প্রার্থী]

অন্যদিকে, দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হওয়ায় সংখ্যালঘু সেলের নেতাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি হুগলির গোঘাটের। বহিষ্কৃত নেতার নাম মোহরচাঁদ আহমেদ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মোহরচাঁদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গে গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার জানিয়েছেন, মোহরচাঁদ দলের নির্দেশ অমান্য করেছেন। তিনি তৃণমূলের সখ্যালঘু সেলের নেতা হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আরও কয়েকজনকে দলেরই বিরুদ্ধে মনোনয়ন জমা করিয়েছেন। এহেন বিরোধিতার খবরেও মোহরচাঁদের উপরে রুষ্ট হননি তৃণমূল নেতৃত্ব। উলটে তাঁকে ভালভাবে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলা হয়। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়া দূরে থাক। সবশুনে ফেসবুকে দলের বিরুদ্ধে কুৎসা করার অভিযোগ উঠেছে মোহরচাঁদের বিরুদ্ধে। এরপরই দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যেই বিধায়ক মানস মজুমদার বহিষ্কারের বিষয়টি লিখিতভাবে জেলা সভাপতি তপন দাশগুপ্তকে জানিয়ে দিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বহিষ্কার নিয়ে মুখ খুলেছেন সংখ্যালঘু সেলের ওই নেতা। তিনি বলেন, দলের দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। তাই দল থেকে বহিষ্কার করা হল।

Advertisement

[কে বেশি জনপ্রিয়, পঞ্চায়েতের সম্মুখ সমরে এবার শ্বশুর ও জামাই]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.