Durgapur

দুর্গাপুরে বুলডোজার অ্যাকশন, ভাঙা হল ইস্পাত কারখানার জমি দখল করে তৈরি তৃণমূল কার্যালয়

সোমবার দুর্গাপুরের মহিষ্কাপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার জমির উপর তৈরি সিপিএমের কার্যালয় ভাঙতে যান কর্তৃপক্ষ। এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়ান সিপিএম কর্মীরা।

Advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৩:৪৯

options
link
দুর্গাপুরে বুলডোজার অ্যাকশন, ভাঙা হল ইস্পাত কারখানার জমি দখল করে তৈরি তৃণমূল কার্যালয়
দুর্গাপুরের ইস্পাত নগরীর মার্কনি এভিনিউ এলাকায় ভাঙল তৃণমূলের কার্যালয়। নিজস্ব ছবি।

দুর্গাপুর ইস্পাত কারখানার জমি দখল করে গড়ে ওঠা তৃণমূল কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ। দুর্গাপুরের ইস্পাত নগরীর মার্কনি এভিনিউ এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে বুলডোজার এনে কয়েক মিনিটের মধ্যেই ভেঙে ফেলা হয় গোটা কার্যালয়টি। সোমবার দুর্গাপুরের মহিষ্কাপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার জমির উপর তৈরি সিপিএমের কার্যালয়ও ভাঙতে যান কর্তৃপক্ষ। এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়ান সিপিএম কর্মীরা।

Advertisement

জানা গিয়েছে, অনেক দিন আগে দুর্গাপুর (Durgapur) ইস্পাত কারখানার জমি দখল করে কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। কারখানা কর্তৃপক্ষের তরফে একাধিকবার কার্যালয়টি সরিয়ে নেওয়ার জন্য নোটিস দেওয়া হলেও তাতে কোনও সাড়া মেলেনি বলে দাবি। এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার জমি থেকে অবৈধ দখলদারি উচ্ছেদের অভিযান জোরদার হয়। সেই অভিযানের অংশ হিসেবেই মার্কনি এলাকার তৃণমূলের ওই দলীয় কার্যালয়ের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। সোমবার নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। কয়েক মিনিটের মধ্যেই ভেঙে ফেলা হয় গোটা কার্যালয়টি।

Advertisement

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর বেআইনি নির্মাণ ও দখলদারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। এই অভিযানে ভাঙা হয়েছে বেআইনিভাবে জমি দখল করে তৈরি তৃণমূল কার্যালয়ও। দুর্গাপুর ইস্পাত কারখানার এই জমি দখল করে দীর্ঘদিন ধরে কার্যালয়টি ছিল। কর্তৃপক্ষের উদ্যোগে এবার সেটি বুলডোজার দিয়ে ভাঙা হল। দুর্গাপুর ছাড়াও, পুরশুড়া, হলদিয়া, বহরমপুর, নন্দীগ্রামেও বেআইনি নির্মাণের উপর বুলডোজার চলেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.