মথুরাপুরে ছুরিকাঘাতে খুন তৃণমূল কর্মী, অভিযোগে গ্রেপ্তার বিজেপি সমর্থক

ধৃত বিজেপি সমর্থককে বেধড়ক মারধর উত্তেজিত জনতার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০১৮, ১৩:২৩

options
link
মথুরাপুরে ছুরিকাঘাতে খুন তৃণমূল কর্মী, অভিযোগে গ্রেপ্তার বিজেপি সমর্থক

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  সাতসকালেই তৃণমূল কর্মীকে ছুরি মেরে খুন মথুরাপুরে। মৃত তৃণমূল কর্মীর নাম স্বপন পুরকাইত(৪০)। খুনের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকের বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি সমর্থক সুজয় পাইককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়াদল থানা এলাকার মথুরাপুরে। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে দলীয় কর্মী মানতে নারাজ এলাকার বিজেপি নেতারা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ধৃত সুজয় পাইক বিজেপি কর্মী। সিপিএম থেকে যারা বিজেপিতে এসেছে তারাই খুন খারাপির ঘটনা ঘটাচ্ছে। এক্ষেত্রেও সেটাই ঘটেছে।

Advertisement

[তৃণমূল কর্মী খুনের জেরে এখনও থমথমে ভাতার, গ্রেপ্তার ৩]

প্রকাশ্যে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের ভাইপো জানিয়েছেন, ‘স্বপনবাবু ছুটতে ছুটতে আসছিলেন। তাঁকে তাড়া করেছিল সুজয় পাইক। প্রকাশ্য রাস্তায় কাকুকে ছুটতে দেখে ঘাবড়ে যান তিনি। রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়ে। পিছনে ছুরি হাতে সুজয় পাইককে দেখা যেতেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। কাকু দম নেওয়ার জন্য থামতেই পিছন থেকে ছুরি মারে সুজয় পাইক।’ অভিযোগ, ছুরিকাঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্বপন পুরকাইত। তাঁকে ধরাধরি করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত ছুরি হাতে ধরা পড়ে যায় সুজয় পাইক। স্থানীয়রা তাকে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোড়াদল থানার পুলিশ। ক্ষুব্ধ জনতার হাত থেকে ধৃতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধৃতকে হাসপাতালে ভরতির পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে দলীয় কর্মী খুনের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতার দাবি, ধৃত ব্যক্তি বিজেপি সমর্থক। যারা সিপিএম থেকে বিজেপিতে পরে যোগ দিয়েছে। তারাই পঞ্চায়েত ভোটের আগে গোটা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। যদিও তৃণমূল কর্মী খুনে অভিযুক্তকে দলীয় সমর্থক মানতে নারাজ মথুরাপুরের বিজেপি নেতারা। খুনের কারণ সম্পর্কে এখনও অন্ধকারে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

ছবি: বিশ্বজিৎ নস্কর 

[মনোনয়ন প্রত্যাহার না করায় বিজেপি প্রার্থীর অন্তঃসত্ত্বা জাকে ধর্ষণের অভিযোগ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.