স্টাফ রিপোর্টার: সিকিমে বেড়াতে গিয়ে খাদে গাড়ি৷ মৃত্যু হল একই পরিবারের ছয় বাঙালি পর্যটকের৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে লাচুং থেকে ফেরার পথে৷ মৃতদের মধ্যে তিন শিশু, দুই মহিলা ও একজন পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে৷ গাড়িতে থাকা বাকি আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের মধ্যেও এক শিশু রয়েছে বলেও জানা গিয়েছে৷
[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর সিকিম থানা এলাকায়৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই উদ্ধার কাজে নামে সিকিম পুলিশ ও এসডিআরএফ৷ সিকিম পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও আহতদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগণায়৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই পর্যটকরা গ্যাংটকের দিকে যাচ্ছিলেন৷ সেই সময় চাকা পিছলে খাদে পড়ে যায় গাড়িটি৷ ঘটনাস্থল থেকেই ছ’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ আহতদের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
[ভাঙল স্টুডিওর ছাদ, অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ]
মৃত ও আহতদের পরিচয় জানতে ইতিমধ্যেই নবান্নর তরফে যোগাযোগ করা হয়েছে সিকিম সরকারের সঙ্গে৷ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফেও মৃতদের নাম ও পরিচয় জানতে সিকিমের স্থানীয় প্রশাসনের তরফে যোগাযোগ করা হচ্ছে৷ খবর দেওয়া হয়েছে মৃতদের বাড়িতে৷ পরিজনদের ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ ময়নাতদন্ত শেষে যাতে দ্রুত দেহ ফিরিয়ে আনা যায় তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে৷ এদিকে বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় চরম দুর্যোগ শুরু হওয়ায় অন্য পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে৷ কারণ, পাহাড়ি রাস্তায় বৃষ্টি পড়ে পিচ্ছিল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই৷
[ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়