উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ! টানা বৃষ্টিতে বিপর্যস্ত মিরিক, আলিপুরদুয়ার, কোচবিহার। ধসে নেমেছে মিরিকে। আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে জল বেড়েছে কোচবিহারের তোর্সা নদীতে। তোর্সা ডাইভারশেনের উপর দিয়ে বইছে জল। আলিপুরদুয়ার ফালাকাটা সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। সব মিলিয়ে ভারী-অতিভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে উত্তরবঙ্গবাসী।

রাতভর টানা বৃষ্টিতে রবিবার সকালে ধস নামে মিরিকে। গয়াবাড়ি এলাকায় ধস নামে। দ্রুত ধস সরানোর কাজ শুরু হয়। অবশেষে একমুখী যানচলাচল শুরু হয়েছে। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা। ১, ৮, ৯, ৫,৪ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে। ডিমা ও কালজানি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় স্লুইস গেটগুলো বন্ধ করা হয়েছে। তার ফলে শহরের জল বেরতে পারছে না। কোচবিহারেরও অবস্থা খারাপ। টানা বৃষ্টিতে জল বেড়েছে তোরসা নদীর। নদীর জলে বন্যা কবলিত এলাকা হয়ে পড়েছে কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর এলাকা। এ দিন এলাকা পরিদর্শনে যান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়।
উল্লেখ্য, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। কমলা সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ দিনাজপুর ও মালদহতেও। দার্জিলিং-সহ বাকি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবারেও অতি বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে।
সর্বশেষ খবর
-
‘আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার,’ চাইছেন পিতৃহারা হাফিজ
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ