আকাশনীল ভট্টাচার্য: প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ব্যবসায়ী। শনিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে খড়দহ থানার দত্ত রোডের বটতলা শনিমন্দির এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম সঞ্জয় সিং। বয়স ৩৮। এলাকায় ইমারতি দ্রব্যের ব্যবসা ছিল সঞ্জয়ের।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজই প্রাতঃভ্রমণে যেতেন ওই ব্যবসায়ী। এদিন ফেরার পথে সকাল ছ’টা নাগাদ তিন যুবক বাইকে করে তাঁর পিছু নেয়। পিছু নেওয়া হচ্ছে বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন সঞ্জয়বাবু। কিন্তু দুষ্কৃতীরা ঘিরে ফেলে তাঁকে। পর পর পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। তিনটি গুলি লাগে ব্যবসায়ীর গায়ে। একটি গুলি মাথাতেও লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ব্যবসায়ীরা। গুলির শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শ্রী বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করা হয়।
[চড়া দামে বাংলাদেশিদের বেআইনি সিমকার্ড বিক্রি, নিউ মার্কেটে ধৃত ব্যবসায়ী]
প্রসঙ্গত, ২০১৭ সালে অক্টোবর মাসে এই সঞ্জয়েরই এক বন্ধু তথা ব্যবসার পার্টনার বাবন দাসকে সোদপুর এলাকাতেই প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর গুলি করা হয়েছিল। গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান বাবন। তখন এই ঘটনায় মুকেশ সাউ নামে এলাকারই দুষ্কৃতীর নাম জড়ায়। ঘটনার পর মুকেশ এলাকা ছেড়ে পালায়। কিন্তু ধরা পড়ে মুকেশের দুই সঙ্গী। পরে জামিনে মুক্তিও পেয়ে যায়। এদিনের ঘটনার নেপথ্যে সেই মুকেশেরই ভূমিকা রয়েছে বলে ধারণা সঞ্জয়ের বাড়ির লোকেদের। প্রাথমিক তদন্তের পর পুলিশেরও অনুমান, ব্যবসায় গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটতে পারে। এদিনের ঘটনায় আতঙ্কগ্রস্ত এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ, করেছেন খড়দহ এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব দিনের পর দিন বেড়েই চলেছে। এর প্রতিকার চেয়ে সরব হয়েছেন তাঁরা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
[দেশের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গাকে অনন্য সম্মান কলকাতার]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?