সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন শিশু-সহ সাতজন৷ বর্ধমান জেলার রথতলার ঘটনায় বেশি খানিকক্ষণ ব্যাহত হয় যান চলাচল৷
বুধবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে দুর্গাপুরের দিকে ছুটে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই গাড়ি৷ ন’টা নাগাদ রথতলার কাছে পিচ বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা গাড়িটির উপর উল্টে পড়ে৷ ফলে চিড়ে চ্যাপটা হয়ে যায় সেই গাড়ি৷ দু’টি গাড়িতেই সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়৷ আগুনে পুড়ে সেখানেই প্রাণ হারান গাড়িতে থাকা একই পরিবারের শিশু-সহ সাতজন৷
[কাঠের গুদামে আগুন, অল্পের জন্য রক্ষা পেল আকাশবাণী ভবন]
স্থানীয়রা দমকলে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় দু’টি ইঞ্জিন৷ আগুন নেভানোর পর ট্যাঙ্কারটিকে ক্রেনের মাধ্যমে গাড়ির উপর থেকে তোলা হয়৷ তারপরই পিষে যাওয়া গাড়ির মধ্যে থেকে ঝলসে যাওয়া সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
[ডুয়ার্সের জঙ্গল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ পূর্ণবয়স্ক দাঁতাল]
সর্বশেষ খবর
-
‘আমার মতো মুসলিম তরুণকে…’, বিজেপি ছাড়লেন জাতীয় মুখপাত্র, নেপথ্যে আর্থিক সংকট!
-
শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক কয়েক কোটির সামগ্রী!
-
শান্তিপুরে সিন্দুক রহস্য! মাটি খুঁড়তেই আতঙ্ক, শিকলে বাঁধা সিন্দুকের পাশে ‘পাহারাদার’ সাপ
-
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশযাত্রায় টাকার অভাব? হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি অভিষেকের
-
পার্ক স্ট্রিটের হোম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ৩ মহিলা! অপহরণ নাকি অন্য রহস্য? তদন্তে লালবাজার