সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালেই ফের বিপত্তি। বন্ধ শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল। জানা গিয়েছে, লাইনের উপর লরি বিকল হয়ে যাওয়ার ফলেই রবিবার সকাল থেকে বন্ধ শিয়ালদহ উত্তর শাখার বনগাঁ লাইনের আপ ও ডাউনের ট্রেন চলাচল। রবিবারের সকালে ছুটির মেজাজে বাড়ি থেকে বেড়িয়ে ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, দ্রুতই লরিটি সরানোর চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, রবিবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত সংলগ্ন রেল গেট পার হচ্ছিল একটি লরি। সেই সময় আচমকাই লাইনের উপর আটকে যায় লরিটি। ট্রেন চলাচল বন্ধ করে তড়িঘড়ি রেলের তরফে শুরু করা হয় উদ্ধারকাজ। কিন্তু প্রায় দুই ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও লাইন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি লরিটি। ঘটনার জেরে সকাল ৬ টা থেকে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। আংশিকভাবে চালু রয়েছে হাসনাবাদ শাখার পরিষেবা। রেলের বিপত্তির জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। তবে ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই ভিড় কিছুটা কম। ফলে কিছুটা রেহাই বলেই মনে করছে রেল।
রেলের তরফে জানানো হয়েছে, লরিটি আটকে যাওয়ার খবর পৌঁছতেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। অবিলম্বে লরিটি সরানোর চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস মিলেছে রেলের তরফে। সাতসকালে এই বিপত্তির জেরে ক্ষুব্ধ যাত্রীরাও। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন তাঁরা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় অনেকেই। কেউ কেউ আবার বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।
[আরও পড়ুন:হাসপাতালে রেখে শিমলা সফরে মেয়ে, ছুটির পরও বাড়ি ফেরা হল না বৃদ্ধার]
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও
-
‘তিনি বৃদ্ধ হলেন’, সিপিএমের বর্ধিত অধিবেশনে অনুপস্থিত থেকেও ‘বনস্পতির ছায়া’ বিমান বসু
-
২ দিনের সফরে উজবেকিস্তানে মোদি, তাসখন্দে প্রেসিডেন্ট শাভকাতের সঙ্গে ‘গাড়ি কূটনীতি’ প্রধানমন্ত্রীর
-
ঋণে জর্জরিত, বিদ্যুৎহীন বাড়ির ছাদে বাস! উত্তরপাড়ায় যুবকের রহস্যমৃত্যুতে হাজার প্রশ্ন
-
সোনাঝুরি হাটের ‘ঝর্ণা’য় লুকিয়ে বিপদ! বাড়ছে রিল বানানোর হিড়িক, ময়দানে নামল পুলিশ