সুব্রত বিশ্বাস: বনগাঁ (Bangao) শাখায় বন্ধ ট্রেন চলাচল। ঝোড়ো হাওয়ায় চাঁদপাড়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বাঁধে। যার জেরে শনিবার দুপুর তিনটে থেকে বনগাঁ শাখায় বন্ধ ট্রেন (Train Service) চলাচল। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ওভারহেড তার মেরামতির কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে খবর।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ হঠাৎই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। যার জেরে বনগাঁ শাখার চাঁদপাড়া স্টেশনের কাছে ওভারহেড তারের উপর গাছ ভেঙে পড়ে। তার পর থেকে বনগাঁ শাখায় আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপাতত ওভারহেড তারের মেরামতির কাজ চলছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে এই দুর্ঘটনা ঘটার সময় আপ রানাঘাট-লালগোলা লোকাল ওই স্টেশনে ছিল। গাছ পড়ে চালকের সামনের উইন্ড স্ক্রিন ভেঙে যায়। ফলে ধুবুলিয়া স্টেশনে ট্রেনটি ৪৫ মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে। বিপর্যস্ত হয় এই শাখার ট্রেন পরিষেবা। এই দুর্ঘটনার জেরে নাজেহাল হবেন অফিস ফেরত যাত্রীরা।
[আরও পড়ুন : নিজের লোকসভা কেন্দ্র ঘাটালেও তৃণমূলের ভোট প্রচারে অনুপস্থিত দেব, বাড়ছে জল্পনা]
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী