Train service interrupted in Howrah-Burdwan route

‘মেগা ব্লকে’র ধাক্কায় হাওড়া-বর্ধমান শাখায় বাতিল বহু ট্রেন, জেরবার যাত্রীরা

বাহানাগা দুর্ঘটনার পর রেল বোর্ড মেরামতিতে গাফিলতি চলবে না বলে জানিয়ে দেয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৩, ১৪:৫৪

options
link
‘মেগা ব্লকে’র ধাক্কায় হাওড়া-বর্ধমান শাখায় বাতিল বহু ট্রেন, জেরবার যাত্রীরা
ছবি: প্রতীকী

সুব্রত বিশ্বাস: রবিবার ছুটির দিন হলেও একগুচ্ছ ট্রেন বাতিলে জেরবার যাত্রী জীবন। যার মধ্যে মেন ও কর্ড উভয় শাখার ট্রেন রয়েছে। পাশাপাশি ব্যান্ডেল-নৈহাটি এবং কাটোয়া-আজিমগঞ্জ শাখাতেও বাতিল থাকছে একাধিক ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে ওভারহেড তার, ট্র্যাক মেরামতি-সহ একাধিক কাজের জন‌্য ‘মেগা ব্লক’ নিচ্ছে রেল। ফলে ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চরম যাত্রী হয়রানি নিশ্চিত জেনে যাত্রা করেননি অনেকেই।

Advertisement

বাহানাগা দুর্ঘটনার পর রেল বোর্ড মেরামতিতে গাফিলতি চলবে না বলে জানিয়ে দেয়। এরপরই শুরু হয়েছে মেগা ব্লকের সিদ্ধান্ত। কিছু দিন আগে পর্যন্ত শনি ও রবি দু’দিন মেগা ব্লক চলত। সমস‌্যা চরমে ওঠায় পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী নির্দেশ দেন, শুধু রবিবারই এই ব্লক নেওয়ার জন‌্য। আজ বাতিল ট্রেনের মধ্যে রয়েছে, হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৩৩, ৩৭৯১৫, ৩৭৮২৭, ৩৭২৩৫, ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৭৬৫১ একইরকমভাবে বর্ধমানের দিক থেকেও ৩৬৮৪০, ৩৬৮৪২, ০৩৫১৭, ৩৭৮৩২, ৩৬৮৪৪। পাশাপাশি শিয়ালদহ থেকেও ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১ – এই তিনটি ট্রেন বাতিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চিকিৎসায় সামান্য উন্নতি, সূর্যকান্ত মিশ্রের ডাকে হাত নেড়ে সাড়া বুদ্ধবাবুর]

ডানকুনি থেকে বাতিল থাকছে ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৫৩৬, ৩৭৫৩৮। নৈহাটি থেকে বাতিল থাকছে ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭। এছাড়া মেমারি থেকে ৩৭৬৫২, চন্দনপুর থেকে ৩৬০৩৪ এবং আসানসোল থেকে ০৩৫৪৮ ট্রেন বাতিল। কাটোয়া থেকে ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৩৫, ০৩০৯৫, ০৩০৯৭ বাতিল থাকবে। আজিমগঞ্জ থেকেও ০৩০৯৬, ০৩০৯৮ এবং ০৩০৩৬ ট্রেনগুলি বাতিল রাখা হবে রবিবার।

Advertisement

এর পাশাপাশি রবিবার হাওড়া থেকে বেশ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। তিন ঘণ্টার জন‌্য মূলত চলবে এই মেগা ব্লক। মূলত মেগা ব্লকে ওয়েলডিং ও চারটি লাইনের দু’টি লাইন বন্ধ রাখার মতো বড় কাজগুলি করা হয়। এছাড়াও রয়েছে, ‘করিডোর ব্লক’। সেগুলির চলা অবস্থায় মালগাড়ি চলাচল বিঘ্নিত হয় বেশি করে।

[আরও পড়ুন: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, উড়ল স্কুলছাত্রের হাত]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.