Transportation through air and railway adversely affected due to dense fog in West Bengal

Weather Update: রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট, ব্যাহত বিমান চলাচল, বন্ধ ফেরি

ফের ফিরছে শীত, প্রশ্ন শীতবিলাসীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:৩০

options
link
Weather Update: রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট, ব্যাহত বিমান চলাচল, বন্ধ ফেরি
ফাইল ছবি

নব্যেন্দু হাজরা: ফাল্গুনের সকালে কুয়াশার (Fog) চাদরে মুখ ঢাকল কলকাতা-সহ গোটা রাজ্য। সোমবার ভোরে দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম ছিল। যার ফলে দমদম বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) বিমান ওঠানামাও ব্যাহত হয়। বেশ কয়েকটি বিমান ছাড়তে দেরি হয় বলেই খবর। প্রভাব পড়ে রেল পরিষেবাতেও। বন্ধ হয়ে যায় ফেরি। তাপমাত্রার ওঠানামা এবং কুয়াশার ফলে অনেকের মনেই প্রশ্ন তবে কি ফের ফিরবে শীত? যদিও আবহাওয়া দপ্তরের তরফে তেমন কোনও আশার বাণী এখনও শোনা যায়নি।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় সম্ভাবনা থাকলেও বৃষ্টি (Rain) হয়নি। তবে রবিবার ছুটির দিনে মোটের উপর দিনভর মেঘলাই ছিল আকাশ। রাতের দিকে তাপমাত্রার পারাপতনও হয় কিছুটা। শীতপোশাক সরিয়ে রাখা বাঙালিদের ফের তা গায়ে চড়াতেও দেখা যায়। হালকা চাদর কিংবা কম্বল জড়িয়েও ঘুমোতে যান কেউ কেউ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হস্টেলের বাইরে মামাকে দেখেই ছুট, ঘরে ঢুকে হাতের শিরা কাটল ছাত্রী!]

তবে সোমবার সকালে সম্পূর্ণ আবহাওয়া বদল। এদিন ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকে বাংলা। কলকাতা হোক কিংবা উত্তর ২৪ পরগনা বা হাওড়া – প্রায় সর্বত্রই পরিস্থিতি ছিল একইরকম। তার ফলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। কোনও বিমানই বাতিল হয়নি। তবে বিমান ওঠানামায় বেশ কিছুটা দেরি হয়। যার ফলে ট্রেন পরিষেবাও (Train Service) ব্যাহত হয়। ফেরি চলাচলও বিঘ্নিত হয়।

Advertisement

Fog

শনিবার রাত থেকে আচমকাই শীত প্রায় উধাও হয়ে যায়। যদিও তাপমাত্রা যে একধাক্কায় ৪-৫ ডিগ্রি বেড়ে যাবে, তা আগেই জানিয়েছিলেন আবহবিদরা। তারপর রবিবার রাতে কিছুটা তাপমাত্রা কমে। সোমবার ফের কুয়াশার চাদরে মুখ ঢাকে বাংলা। আবহাওয়ার খামখেয়ালিপনা দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি ফের শীত ফিরতে চলেছে রাজ্যে? যদিও হাওয়া অফিসের মতে, আর নতুন করে শীত ফেরার এখনও পর্যন্ত কোনও সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: দাদার নজর এড়িয়ে হবু বউদির সঙ্গে প্রেম ও সহবাস, বিয়ের পরই শ্রীঘরে ভাই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.