গুরুং-রোশনকে গ্রেপ্তারের নির্দেশ মমতার, মোর্চার বিরুদ্ধে সরব পার্থ

গুরুংদের দৌরাত্ম্যে বিজেপির ‘উস্কানি’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৫:৩৩

options
link
গুরুং-রোশনকে গ্রেপ্তারের নির্দেশ মমতার, মোর্চার বিরুদ্ধে সরব পার্থ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়। মোর্চাকে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার কাজটা শুরু করে দিল তৃণমূল। বিজেপির উস্কানিতে গুরুং বাহিনী গা-জোয়ারি শুরু করেছে। তৃণমূলের মহাসচিব এই অভিযোগের পাশাপাশি বামেদেরও একহাত নিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের স্পষ্ট বার্তা সাধারণ মানুষ ও পর্যটকদের বিপদে ফেলে মোর্চার তাণ্ডব আইনি পথে মোকাবিলা করা হবে। ওদিকে বিমল গুরুং ও রোশন গিরির মতো পাহাড়ি নেতাকে গ্রেপ্তারের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তি সৃষ্টি, সরকারি সম্পত্তি ভাঙচুরে মদত দেওয়ার অভিযোগ আছে এই মোর্চার শীর্ষ নেতাদের বিরুদ্ধে।

Advertisement

[ম্যাল থেকে হাসপাতাল, মমতার তৎপরতায় ছন্দে ফিরছে পাহাড়]

Advertisement

বাংলা ভাষা পড়ানো নিয়ে প্রথমে পাহাড় জুড়ে শুরু হল্লা। তারপর দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠকের চলাকালীনই তাণ্ডব। গত কয়েক দিনে মোর্চার জঙ্গিপনায় রাজ্য সরকারের সহ্যের সীমা ছাড়িয়েছে। পাহাড়ে দাঁড়িয়ে মোর্চার দাপাদাপি সামলানোর ভারটা নিজের হাতেই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাল থেকে হাসপাতাল- শুক্রবার দিনভর মুখ্যমন্ত্রীর তৎপরতায় মোর্চার গর্জন বর্ষণে পরিণত হয়নি। পাহাড়ে আটকে থাকা পর্যটকদের ফেরাতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সমতলে অর্থাৎ, কলকাতায় গুরুংদের রাজনৈতিকভাবে মোকাবিলার কাজটা শুরু করল তৃণমূল। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় শুরু থেকেই মোর্চা নেতৃত্বর প্রতি সরব হন। তৃণমূলের মহাসচিবের বক্তব্য, পাহাড় ও সমতলের মৈত্রী ও সৌহার্দ্যপূর্ণ অবস্থানের চেষ্টা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থাকার বার্তা দিতে বারবার তিনি পাহাড়ে যান। রাজ্য সরকারের এই উদ্যোগকে গুলিয়ে দিতে মোর্চা এই জঙ্গিপনায় নেমেছে বলে অভিযোগ পার্থর। তাঁর সংযোজন, পাহাড়ে সরকারি সম্পত্তি ধ্বংস করছে মোর্চা। প্রশাসনের ওপর তারা চড়াও হচ্ছে। এমনকি মহিলাদেরও রেয়াত করা হচ্ছে না। বিমল গুরুংয়ের নাম না করে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, পাহাড়বাসীকে সামনে রেখে কয়েকজনের ব্যক্তি স্বার্থ পূরণে জঙ্গলের রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছে। আর তাদের ঘুরিয়ে মদত দিয়ে জলঘোলা করতে চাইছে বিজেপি এবং বামপন্থীরা।

Advertisement

[পাহাড়ের অশান্তি নিয়ে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা]

বুধবার কলকাতায় এসে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বিজেপি রাজ্য নেতৃত্বর সঙ্গে বৈঠকে বসেছিলেন। এই ঘটনাকে ইঙ্গিত করে তৃণমূলের মহাসচিবের অভিযোগ বিজেপির পরামর্শেই এগোচ্ছে মোর্চা। পাহাড় পরিস্থিতি নিয়ে বামেদের অবস্থান তৃণমূল যে ভালভাবে নিচ্ছে না তাও বুঝিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিপিএমকে একহাত নিয়ে তাঁর কটাক্ষ, এর আগে পাহাড়ে কোনও মুখ্যমন্ত্রী যাননি। বাম জমানায় পাহাড়ের কী পরিস্থিতি ছিল তা মনে করিয়ে দেন তিনি। বিরোধীদের সতর্ক করে তৃণমূলের মহাসচিব জানিয়ে দেন, বাংলায় ৭০ এর দশকে ফেরানো যাবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.