অরিজিৎ গুপ্ত, হাওড়া: দুই ট্রাকচালকের মধ্যে বচসা। তার জেরে একজনের হাতে ‘খুন’ হলেন অপরজন! ট্রান্সপোর্ট অফিসের বারান্দাতেই একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের ধুলাগড়ে। জানা গিয়েছে, মৃতের নাম রাবুল রাঘবন (৩০)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, দুই ট্রাকচালকের বাড়িই তামিলনাড়ুতে। বাংলায় থেকে তাঁরা ট্রাক চালান। বেশ কয়েক দিন ধরেই দু’জনের মধ্যে ধুলাগড় ট্রাক টার্মিনাসে গাড়ি রাখা নিয়ে বিবাদ চলছিল বলে খবর। গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর দু’জনেই ওই এলাকার ট্রান্সপোর্ট অফিসে গিয়েছিলেন বলে খবর। সেখানেই দু’জনের মধ্যে ফের বচসা হয় বলে অভিযোগ। এরপরই রাবুল রাঘবনকে সেই বারান্দাতে অপর ট্রাকচালক ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকেন ওই যুবক।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। সাঁকরাইল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিভিন্ন জায়গায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ট্রান্সপোর্ট অফিসের বারান্দা এলাকার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। সেই ফুটেজ দেখে বিভিন্ন জায়গায় অভিযুক্তের ছবি ছড়িয়ে দেওয়া হছে বলে খবর। হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ সুরেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পলাতকের খোঁজে বিভিন্ন জায়গায় খোজখবর করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা