প্রয়াত ময়দানের কিংবদন্তী ফুটবল প্রশাসক টুটু বোস (Tutu Bose Death)। মৃত্যু সংবাদ জানতেই এদিন সকাল থেকে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) তাঁবুতে ভিড় করেন ফুটবলপ্রেমীরা। মোহনবাগানের সঙ্গে সরাসরি যুক্ত যাঁরা, তাঁরা তো বটেই, স্বপনসাধন বসুর প্রয়াণে শোকস্তব্ধ অন্য ক্লাবের সদস্যরাও।
কেউ হাওড়া থেকে তো কেউ আবার বাগবাজার থেকে ছুটে এসেছেন শেষবারের জন্য টুটুবাবুকে দেখতে। বেলা যত গড়িয়েছে তত ভিড় বেড়েছে ক্রীড়াপ্রেমীদের।
আরও ভিডিও
Advertisement
ঠায় রোদে দাঁড়িয়ে কেউ চোখের জল মুছেছেন। কেউ আবার পুরনো দিনের স্মৃতিচারণায় মেতেছেন।
ক্লাব থেকে কেওড়াতলা মহাশ্মশানের দিকে যখন রওনা দিয়েছে শবযাত্রা তখনও প্রিয়জনকে হারিয়ে ফেলার ব্যথা ফুটবলপ্রেমীদের চোখেমুখে স্পষ্ট।
Advertisement
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস