Durgapur

মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার লিক, ঘুমন্ত অবস্থায় মৃত্যু ২ কর্মীর

আরও ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৯:৪৬

options
link
মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার লিক, ঘুমন্ত অবস্থায় মৃত্যু ২ কর্মীর

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মিষ্টির দোকান লাগোয়া গোডাউনে গ্যাস সিলিন্ডার লিক। ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুই কর্মীর। আশঙ্কাজনক আরও ৬। বড়দিনে উৎসবের আমেজে এই ঘটনায় দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন এলাকার নেমেছে শোকের ছায়া।

Advertisement

বিপ্লব মণ্ডলের একটি মিষ্টির দোকানে কাজ করেন কমপক্ষে ৮ জন কর্মী। রবিবার রাতে কাজ শেষের পর কর্মী এবং কারিগর দোকানের পিছনের ঘরে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে আচমকা গ্যাস সিলিন্ডার লিক। ঘুমঘোরেই দম বন্ধ হয়ে যায় প্রায় সকলেরই। দোকান মালিককে বিষয়টি জানায় এক কর্মী। মালিক এসে গোডাউনের দরজা ভেঙে ভিতরে ঢোকেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রেম প্রস্তাবে ‘না’, দলীয় কার্যালয়ে ডেকে ছাত্রনেত্রীর ‘শ্লীলতাহানি’ TMCP নেতার]

দেখেন সকলেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি ৮ জনকে উদ্ধার করে শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দুজনকে মৃত বলে জানান। মৃতেরা হলেন বছর বাইশের অতনু রুইদাস এবং একুশ বছর বয়সি বিধান মণ্ডল।

Advertisement

বাকি ৬ জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাঁরা সকলে ওই হাসপাতালে চিকিৎসাধীন। নিহত এবং অসুস্থ সকলেই বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা। কীভাবে গ্যাস সিলিন্ডার লিক করল, তা এখনও জানা যায়নি। নিছক দুর্ঘটনা নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ।

[আরও পড়ুন: ‘ওকে ফিরিয়ে দাও’, ছেলের মৃত্যুর ঘণ্টাপাঁচেকের মধ্যে সন্তানশোকে প্রাণ হারালেন মা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.