সুমিত বিশ্বাস, পুরুলিয়া: খুনে অভিযুক্ত এক বিচারাধীন বন্দির মৃত্যু পুরুলিয়ায়। শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতের পরিবারের অভিযোগ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত দাবি তুলেছে পরিবার।
মৃতের নাম বিক্রম আদিত্য। বয়স ৩৭। তিনি ঝাড়খণ্ডের টাটা-সোনারি এলাকার বাসিন্দা। ২০১৯ সালে একটি খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুরুলিয়া জেল সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় বন্দি ছিলেন তিনি। শুক্রবার রাতে বিক্রমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিক্রমের মৃত্যু হয়। খবর দেওয়া হয় পরিবারকে। মৃতের স্ত্রী ও পরিবার শারীরিক অবস্থার অবনতির কথা মানতে রাজি হননি। তাঁদের দাবি, পিটিয়ে খুন করা হয়েছে আদিত্যকে।
মৃতের স্ত্রী ভাবনা আদিত্য বলেন, “প্রথমে আমাদের কাউকে কিছু জানায়নি। সবাই বলছে রাতে কিছু খাওয়ার পর শরীর খারাপ হয়। তাতেই মৃত্যু। আমি তা মানছি না। আমার স্বামীকে ওরা মেরে দিয়েছে।” মৃতের জামাইবাবু অরুণকুমার সিংহের কথায়, “ওকে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্ত চাই। যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই।”
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১