বৈষ্ণব সাহিত্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল কিংবা কাশীরাম দাসের মহাভারত-কাটোয়া মহকুমার নানা প্রান্তে এখনও ছড়িয়ে রয়েছে। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, তালপাতা থেকে তুলোট কাগজে লেখা এইসব বহু প্রাচীন পুঁথি। কখনও গ্রন্থাগারের আলমারির মাথায়, কখনও মন্দিরের সংগ্রহশালায়, আবার কোথাও ব্যক্তিগত সংগ্রহে ধুলো-বালি ও উইপোকার আক্রমণে হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্যকে উদ্ধার করে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ‘জ্ঞান ভারতম’ মিশনের আওতায়। রাজ্যজুড়ের পাশাপাশি কাটোয়াতেও চলছে অভিযান।
আরও পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পাণ্ডুলিপির পাঠোদ্ধার, অনুবাদ ও সংরক্ষণের কাজও চলছে। ভবিষ্যতে ‘জ্ঞান ভারতম’ পোর্টালে এই পাণ্ডুলিপিগুলি দেখা যাবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার প্রাচীন পুঁথি ও পাণ্ডুলিপি ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত হয়েছে। কাটোয়ার শ্রীখণ্ড চিত্তরঞ্জন পাঠমন্দির গ্রন্থাগারে দীর্ঘদিন আলমারির মাথায় অবহেলায় পড়ে ছিল তালপাতা ও তুলোট কাগজে লেখা বহু প্রাচীন পুঁথি। উইপোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই সেখান থেকে ১৭টি পাণ্ডুলিপি উদ্ধার হয়েছে।
সতীপীঠ ক্ষীরগ্রামের মা যোগাদ্যা মন্দিরের সংগ্রহশালা থেকে উদ্ধার হয়েছে ১৩০টি তালপাতার পাণ্ডুলিপি। কাটোয়া ট্রেজারি থেকেও চারটি মূল্যবান পাণ্ডুলিপি মিলেছে। কেতুগ্রামের ঝামটপুরে কৃষ্ণদাস কবিরাজের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে একাধিক প্রাচীন পাণ্ডুলিপি। কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখোপাধ্যায় বলেন, “কারও কাছে যদি প্রাচীন পুঁথি বা তালপাতার পাণ্ডুলিপির সন্ধান থাকে, তা হলে আমাদের জানালে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে