সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোর্খা জনমুক্তির মোর্চার বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি পাহাড়ে৷ দফায় দফায় বিক্ষোভে এদিন প্রশাসনের উপর অনাস্থা প্রকাশ করে মোর্চা সমর্থকরা৷ আগুন লাগিয়ে দেওয়া সরকারি গাড়িতে৷ তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানোর আবেদন করল রাজ্য৷ আগামিকাল পাহাড়ে বনধ ডাকল মোর্চা৷
[ ‘মঙ্গলগ্রহে আটকে রয়েছি’, উত্তরে কী বললেন সুষমা? ]
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিনই অগ্নিগর্ভ পরিস্থিতি পাহাড়ে৷ মিরিক পুরসভা শাকদলের দখলে আসার পর থেকেই অস্বস্তিতে ছিল মোর্চা৷ শাসকদলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন মোর্চা নেতারা৷ এরপর রাজ্য জুড়ে বাংলা ভাষাকে আবশ্যিক করেন মুখ্যমন্ত্রী৷ তাতে অসন্তোষ আরও বাড়ে৷ যদিও এই নিয়ে বিমল গুরুংদের জলঘোলা করার আগেই ফের মাস্ট্রারস্ট্রোক দেন মুখ্যমন্ত্রী৷ জানান, পাহাড়ে বাংলা আবশ্যিক নয়, ঐচ্ছিক৷ তবে এই রাজ্য থাকতে গেলে পাহাড়ের মানুষকেও বাংলা ভাষাকে জানতে হবে৷ এ নিয়েই চাপা ক্ষোভ ছিল পাহাড়ে৷ তা কাজে লাগিয়ে এদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাহাড়৷ বুধবারই বিজেপির সঙ্গে বৈঠক হয় পাহাড়ের নেতাদের৷ তখনই থেকেই অন্য সমীকরণের ইঙ্গিত মিলছিল৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিনই ব্যাপক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়৷ তা এমন উন্মত্ত পর্যায়ে পৌঁছায় যে সরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ সেনা ডাকল রাজ্য৷ এরপরই আগামীকাল ১২ ঘণ্টার পাহাড় বনধের ডাক দিয়েছে মোর্চা৷
[ চাল, ডিমের পর এবার ‘প্লাস্টিক সুগার’ নিয়ে ছড়াল আতঙ্ক ]
এদিকে মোর্চার এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, যাঁদের হাতে কোনও ইস্যু নেই তাঁরাই এরকম ধ্বংসাত্মক কাজ করে৷ পাহাড়ের মানুষ যা চায় তাই হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷ পাহাড়কে মূলস্রোতে টানার যে চেষ্টা তিনি করছেন তাতে পাহাড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ সন্তুষ্ট বলেই বিশ্বাস বিভিন্ন মহলের৷ অনেকের দাবি, মিরিক হাতছাড়া হওয়ার পর অস্তিত্ব রক্ষার দাবিতেই মোর্চার এই আন্দোলন৷ এর পিছনে বিজেপির প্ররোচনা আছে বলেও মত অনেকের৷
[ উপস্থিত বুদ্ধির জোরে সেনাঘাঁটিতে ফিদায়েঁ হানা রুখে দিল সারমেয় ]
এদিকে মোর্চার বিক্ষোভে গিয়ে পাহাড়ে আটকে পড়েছেন প্রায় হাজার দশেক পর্যটক৷ তাঁদের নিরাপদে সমতলে নামানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে আগামিকালের বনধ কড়া হাতে মোকাবিলা করারও সবরকম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন৷ এদিকে মুখ্যমন্ত্রীর পাহাড় নীতির সমালোচনা করেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রও৷ তাঁর দাবি, কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী যে মনোভাব নিয়েছেন, পাহাড় নিয়ে মমতার মনোভাব একই৷ তবে আলোচনার মাধ্যমেই এ সমস্যা মিটবে বলে দাবি তাঁর৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর