TMC

তোলাবাজি থেকে হুমকি! অভিযুক্ত তৃণমূল নেতাকে ‘ডিম স্নান’ করাল ক্ষুব্ধ জনতা, প্রকাশ্যে ভিডিও

ভিডিওতে দেখা যায়, কিছু উত্তেজিত যুবক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে ডিম ছুঁড়ে মারছেন। 

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৯:৫৪

options
link
তোলাবাজি থেকে হুমকি! অভিযুক্ত তৃণমূল নেতাকে ‘ডিম স্নান’ করাল ক্ষুব্ধ জনতা, প্রকাশ্যে ভিডিও

এবার হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাসকে একেবারে ডিমে ‘স্নান’ করাল উত্তেজিত জনতা। বঙ্গে একেবারে হিট ‘ডিম থেরাপি’। শনিবার রাতে কাসুন্দিয়া রোডে যখন দাঁড়িয়েছিলেন বিশ্বনাথ তখন আচমকা কিছু উত্তেজিত যুবক এসে তাঁকে ডিম ছুঁড়তে থাকে। ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন ওই তৃণমূল নেতা। এই নিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, কিছু উত্তেজিত যুবক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে ডিম ছুঁড়ে মারছেন। 

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যাঁরা কাউন্সিলরকে ডিম ছুঁড়ে মারছিলেন তাঁরা অভিযোগ করতে থাকেন, একসময় এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ প্রোমোটারদের সঙ্গে নিয়ে এলাকার বাসিন্দাদের জেলে পুড়ে দেওয়ার ভয় দেখাতেন। জোর করে এক ব্যক্তির ৫০ বছরের চালের দোকান বেআইনিভাবে দখল করে নিয়েছিলেন কাউন্সিলর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

তাঁরা আরও অভিযোগ করেন, এলাকায় যত ফ্ল্যাট হয়েছে সব ফ্ল্যাটের বাসিন্দাদের থেকে বেআইনিভাবে টাকা নিয়েছেন বিশ্বনাথ। ফ্ল্যাটগুলি থেকে প্রচুর কাটমানি খেয়েছেন। শুধু তাই নয়, তাঁর ২৫ নম্বর ওয়ার্ডে প্রচুর বেআইনি নির্মাণেও সাহায্য করেছেন এই কাউন্সিলর। এমনকী শিশুদের একটি পার্ক বন্ধ করে দেওয়ার অভিযোগও ওই যুবকরা বিশ্বনাথের বিরুদ্ধে তোলেন।

এই প্রসঙ্গে রবিবার বিশ্বনাথ বলেন, ‘‘কিছু তৎকাল বিজেপি শনিবার রাতে আমার উপর হামলা করে। তার পর তারা জয়শ্রী রাম বলে স্লোগান দিতে দিতে চলে যায়। তবে ঘটনার পরই বিজেপির মধ্য হাওড়ার নেতৃত্ব ও কর্মীরা আমার বাড়িতে এসে এই ঘটনা নিয়ে ক্ষমা চেয়ে গেছেন। এমনকী বিজেপির রাজ্যস্তরের এক নেতাও আমাকে ফোন করে এই বিষয় নিয়ে দু:খপ্রকাশ করেছেন। বিজেপির নেতৃত্ব আমাকে বলেছেন, যাঁরা এ ধরনের ডিম ছুঁড়ে নেতাদের হেনস্থা করার মতো নিন্দনীয় কাজ করছেন তাঁরা আসল বিজেপি নয়। ৪ মে-র পর তাঁরা বিজেপি হয়েছেন। এই কাজকে বিজেপি সমর্থন করে না বলেও বিজেপি নেতৃত্ব আমাকে জানিয়েছেন। এমনকী যাঁরা এ কাজ করেছে তাঁদের বিরুদ্ধে আমাকে থানায় এফআইআরও করতে বলেছেন বিজেপির নেতারা। কিন্তু আমি তা করিনি ও করবোও না। যাঁরা এই নোংরা কাজ করলেন পরে তাঁরা নিজেদের ভুল বুঝতে পারবেন।’’ 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.