শান্তনু কর ও বিক্রম রায়: সদ্যই উত্তরকন্যা অভিযান করে বিজেপি (BJP)। অভিযোগ, তাতে পুলিশের রাবার বুলেটের আঘাতে প্রাণহানি হয়েছে উলেন রায় নামে গেরুয়া শিবিরের এক কর্মীর। দলীয় কর্মী মৃত্যুর প্রতিবাদে ১২ ঘণ্টার ধর্মঘট পালন করে বিজেপি। তাতে ছেঁড়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। তারপর থেকে উত্তপ্ত উত্তরের রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার থেকে তিনদিনের উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রে খবর, সোমবার বিকেলে বাগডোগরা থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি এসে পৌছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাতে থাকবেন জলপাইগুড়িতে। পরদিন শহরের এবিপিসি অর্থাৎ অরবিন্দ ব্যায়ামাগার পাঠাগার ও ক্লাব ময়দানে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দুই জেলার কর্মীদের এই সভায় উপস্থিত থাকার কথা। দু’জায়গায় হেলিপ্যাড তৈরি করা হয়েছে। জলপাইগুড়ি সফরকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে। দফায় দফায় বৈঠক করছেন পুলিশ প্রশাসন এবং পুরসভার কর্তারা। এবিপিসি ময়দানে প্রচুর মানুষের ভিড় হতে পারে। তাই যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা রাখছে পুলিশ। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, সভামঞ্চ থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: বিশ্বভারতীর প্রতিষ্ঠা শতবর্ষের অনুষ্ঠানে ভারচুয়ালি যোগ দেবেন মোদি, জানালেন কৈলাস]
সভা শেষে কোচবিহারের (Cooch Behar) উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। রাতে সার্কিট হাউসে থাকার কথা। বুধবার রাসমেলা ময়দানে কর্মীসভা রয়েছে তাঁর। সভা শেষে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে রাসমেলা ময়দানের জনসভার প্রস্তুতিও তুঙ্গে। উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে কোমর বেঁধে নেমেছে বিজেপি। এই আবহে দিনকয়েক আগে স্থানীয় বিধায়ক মিহির গোস্বামী দলবদল করেন। নাম লেখান গেরুয়া শিবিরে। তাই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর দলীয় কর্মীদের চাঙ্গা করতে যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।
[আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে বহিষ্কার তৃণমূলের]
সর্বশেষ খবর
-
ঋতব্রত-শিবিরের স্বাধীনতা উদযাপনে হঠাৎ হাজির কুণাল! তারপর…
-
পৃথিবীর মতো মহাকাশেও বর্জ্য পদার্থ, অদৃশ্য যানজট রুখতে নীরব প্রহরী চিলবোল্টনের বিশাল রাডার
-
বরাবরই চর্চিত নমোর শিরসজ্জা, এবার লালকেল্লায় মোদির পাগড়িতে কোন বার্তা?
-
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ রিভিউ: রক্ত গরম করা সংলাপ, দক্ষিণী ধাঁচের অ্যাকশনে জমল জিতের ছবি
-
১৯৪৭ সালের ১৫ আগস্ট পোঁতা হয়েছিল চারাগাছ, নীরবে স্বাধীনতার সাক্ষ্য বহন বাগনানের বৃক্ষত্রয়ীর