কন্যাসন্তানের বাবা হলেন পূর্ব বর্ধমানের ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা। নবজাতকের নামকরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর কয়েকদিন পরেই জগন্নাথদেবের রথযাত্রা। এদিন রবিবার বিধায়ক ও তাঁর পরিবারের আবদারে মুখ্যমন্ত্রী শিশুটির নাম রাখলেন ‘সুভদ্রা’। বিধায়ক সৌমেন কার্ফা এদিনই সামাজিক মাধ্যমে পোষ্ট করে জানিয়েছেন, “আজ আমার কন্যাসন্তান হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলাম। ওঁকে আমার কন্যার নামকরণের অনুরোধ করেছিলাম। উনি নাম দিয়েছেন জগন্নাথের বোন সুভদ্রা। তাঁর দেওয়া নামে আমার কন্যার নাম রাখলাম সুভদ্রা কার্ফা।”
আরও পড়ুন:
সৌমেন কার্ফা ভাতারের বেলেণ্ডা গ্রামের বাসিন্দা। তিনি জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন আগে থেকেই বাড়িতে আলোচনা করে ঠিক হয়েছিল ছিল, পুত্রসন্তান হলে তার নাম রাখা হবে ‘বুবাই’ বা ‘শুভেন্দু’। তবে এদিন কন্যাসন্তান হওয়ার পর তার নামকরণের সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর উপরই ছেড়ে দেওয়া হয়। তাঁর দেওয়া নামেই সম্মতি জানিয়েছেন পরিবারের সকলেই। চলতি বছর বিধানসভা নির্বাচনে ভাতার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন সৌমেন কার্ফা। তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারকে ৬,৫২৮ ভোটে পরাজিত করেছেন। মাত্র ৩৩ বছর বয়সেই প্রথমবার ভোটে লড়াই করেই তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন।
বিজেপি সূত্রের দাবি, প্রার্থী নির্বাচনের প্রাথমিক পর্যায়েই শুভেন্দু অধিকারী সৌমেন কার্ফার নাম নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে ইতিবাচক মত দেন। পরে ভাতার কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করা হয়। প্রথম নির্বাচনী লড়াইয়েই জয় পাওয়ার কিছু দিনের মধ্যেই তাঁর পরিবারে এল নতুন সদস্য। তার উপর নবজাতিকার নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাই কন্যার নামকরণ ঘিরে তাই এখন খুশির আবহ কার্ফা পরিবারে। জানা গিয়েছে সন্তান প্রসবের জন্য সৌমেন কার্ফার স্ত্রী রিম্পা হাটি কার্ফাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি এদিন রবিবার কন্যাসন্তানের জন্ম দেন। এটি প্রথম সন্তান। জানা গিয়েছে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। এই খুশির আবহে ভাতারে দলীয় কর্মীরা মিষ্টি বিতরণও করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের