বাংলার পর উচ্চ মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্রও ফাঁস হোয়্যাটসঅ্যাপে

যদিও এই অভিযোগ নিয়ে কোনরকম মন্তব্য করেননি সংসদ সভাপতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৯, ১৪:৫৮

options
link
বাংলার পর উচ্চ মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্রও ফাঁস হোয়্যাটসঅ্যাপে

দীপঙ্কর মণ্ডল: প্রথমভাষা বাংলার পর দ্বিতীয়ভাষার পরীক্ষাতেও উঠল প্রশ্নফাঁসের অভিযোগ। বৃহস্পতিবার ইংরাজি প্রশ্নপত্রও ফাঁস হল হোয়্যাটসঅ্যাপে। আজ ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হোয়্যাটসঅ্যাপে ইংরাজি প্রশ্নপত্র ঘুরতে শুরু করে। আসল প্রশ্নপত্র্রের সঙ্গে তা মিলে গিয়েছে বলেও জানা গিয়েছে। ফলে ফের বিতর্ক দানা বেঁধেছে।

Advertisement

[  শুরুর দিনেই বিতর্ক, বাংলা প্রথম ভাষার প্রশ্নপত্র ফাঁস হোয়াটসঅ্যাপে ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশ্ন ফাঁসের অভিযোগে জেরবার হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ময়নাগুড়ির একটি স্কুল থেকে নিয়মিত প্রশ্ন ফাঁস হয়েছে বলে জানা গিয়েছিল।প্রধান শিক্ষকের কেরামতিতেই প্রশ্ন ফাঁস হয়ে পৌঁছে যেত মেধাবী ছাত্রের কাছে। শেষমেশ পুরো ঘটনার তদন্তে নামে পর্ষদ। অনুরূপ পরিস্থিতি আটকাতে উচ্চ মাধ্যমিকে কড়া সতর্কতা নেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্ন ফাঁস হয়নি ঠিকই। তবে পরীক্ষা চলাকালীনই আসল প্রশ্ন বাইরে বেরিয়ে যায়। তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। যদিও সংসদ সভাপতি মহুয়া দাস পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ভাষার পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল। ঘটনাস্থল সেই মালদহই। সুজাপুর এলাকা থেকে ইংরাজি ভাষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। হোয়্যাটসঅ্যাপ মারফতই প্রশ্ন বাইরে চলে আসে। আসল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে গিয়েছে বলেও জানা যাচ্ছে। উত্তর সরবরাহ করার জন্যই প্রশ্ন বাইরে বের করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

29750471_1725347404191637_315324496_n

যদিও এই অভিযোগ নিয়ে কোনরকম মন্তব্য করেননি সংসদ সভাপতি। সংসদের তরফে জানানো হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ইংরাজি পরীক্ষা নির্বিঘ্নভাবেই সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

[  সেঞ্চুরি পার করেও নট আউট বীরভূমের তাঁতিপাড়ার বিখ্যাত জিলিপি ]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.