তৃণমূল নেতার চড়ের উত্তরে কামড় বিজেপি কর্মীর, আজব দাওয়াই আউশগ্রামে

গালে গভীর ক্ষত, সাতটি সেলাই পড়েছে তৃণমূল নেতার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৯, ১৫:১৯

options
link
তৃণমূল নেতার চড়ের উত্তরে কামড় বিজেপি কর্মীর, আজব দাওয়াই আউশগ্রামে

ধীমান রায়, কাটোয়া: মারের বদলা পালটা মার। পরামর্শ দিয়েছে দলীয় নেতৃত্ব। শাসকদল সন্ত্রাস করলে পালটা মারের ওষুধ বাতলে দেওয়া হয়েছে।  কোথাও কোথাও তা চালুও হয়েছে। পালটা আঘাতের পথেই হাঁটছেন বিরোধী বিজেপির কর্মীরা। কিন্তু পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক দলীয় কর্মী যে এইভাবে পালটা দিতে পারেন তা শুনলে হয়ত তাজ্জব বনে যাবেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। চড়ের উত্তর কামড়েই দিলেন তিনি।

Advertisement

তৃণমূলের এক নেতার সঙ্গে বচসা থেকে হাতাহাতি হয় বিজেপি কর্মীর। অভিযোগ তৃণমুলের ওই নেতা চড়-থাপ্পড় দেন বিজেপি কর্মীটিকে। তার পালটা হিসাবে বিজেপি কর্মী মোক্ষম কামড় বসালেন তৃণমূল নেতার গালে। আউশগ্রামের দিগনগর গ্রামের ঘটনা। আহত তৃণমূল নেতা আশিস প্রামাণিক(৪৮) বর্তমানে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। তিনি রাজু রায়(৩৫) নামে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে অভিযুক্তের সন্ধান চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[  মনোনয়ন প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে, পুলিশকে নির্দেশ হাই কোর্টের ]

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম ১ ব্লকের দ্বারিয়াপুর গ্রামে  আশিস প্রামাণিক ও রাজু রায়ের বাড়ি কাছাকাছিই। তবে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায় দু’জনের সদ্ভাব আদৌ ছিল না। আশিসবাবু দিগনগর ২ অঞ্চলের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি। রাজু বিজেপির কর্মী বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার গুসকরায় আউশগ্রাম ১ ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা দিতে আসার কথা ছিল দ্বারিয়াপুরের কয়েকজন তৃণমূল প্রার্থীর। আশিসবাবু তাঁদের সঙ্গে করে নিয়ে আসার জন্য দ্বারিয়াপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। তখন রাজু রায় বাসস্ট্যান্ডে আসছিলেন। রাজুর অভিযোগ, আশিস প্রামাণিক তাঁকে উলটোপালটা বলতে থাকেন। হুমকিও দেন। প্রতিবাদ করলে বয়সে প্রবীণ আশিসবাবু চড়-থাপ্পড় বসিয়ে দেন রাজুর গালে।

[  বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, ডিএম অফিসের সামনে বেধড়ক মার ]

ঘটনার সময় দু’চার জন বাসস্ট্যান্ডে ছিলেন। তাঁরা জানিয়েছেন আশিসবাবু  চড়-থাপ্পড় দেওয়ার পর রাজুর সঙ্গে প্রথমে ধস্তাধস্তি বেধে যায়। তারপর রাজু কামড় বসিয়ে দেন আশিসবাবুর গালে। গালে হাত দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তিনি। ততক্ষণে আহতের ছেলে খবর পেয়ে চলে আসেন। প্রতিবেশীদের ডেকে আশিসবাবুকে গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডর বলেন, ‘এ নিয়ে কিছু মন্তব্যই করব না। মন্তব্য করলে বিজেপি বেশি প্রচার পেয়ে যাবে।’ অন্যদিকে রাজু যদিও বলেন, ‘আমি সরাসরি কোনও দল করি না। তবু বিজেপি বানিয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে। মারধরও করেছে। তার পরে নিজেকে বাঁচাতে কামড়ে দিয়েছি।’

চিকিৎসকেরা জানিয়েছেন, আশিসবাবুর গালে গভীর ক্ষতের কারণে সাতটি সেলাই দিতে হয়েছে। তাঁর কয়েকদিন বিশ্রামের প্রয়োজন। বিজেপির আউশগ্রাম ১ ব্লকের পর্যবেক্ষক জয়দীপ চট্টোরাজ বলেন, রাজুর মত কর্মীই এখন প্রয়োজন।

ছবি: জয়ন্ত দাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.