বিডিও অফিসের কর্মীদের ফ্রায়েড রাইস, শুধু লুচি পেয়ে গোঁসা পুলিশ-সিভিক কর্মীদের

মনোনয়নের কাজে খাবারে বৈষম্যের অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০১৮, ১৯:৩২

options
link
বিডিও অফিসের কর্মীদের ফ্রায়েড রাইস, শুধু লুচি পেয়ে গোঁসা পুলিশ-সিভিক কর্মীদের

অরূপ বসাক: মনোনয়নের শেষ দিন। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস যতই থাক, দিনের বেলায় রোদের তাপে টেকা দায় ছিল। এর মধ্যেই আবার ক্ষণে ক্ষণে অশান্তির খবর। এমন পরিস্থিতিতেই দিনভর চলল পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা নেওয়ার কাজ। অফিসের ভিতরে সারাটা দিন কাজ করে গেলেন এসডিও, বিডিও দপ্তরের কর্মীরা। আর অফিসের বাইরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কালঘাম ঝরালেন মালবাজার শহরের পুলিশ ও সিভিক কর্মীরা।

Advertisement

[মানুষের সমর্থন না থাকলে পদ্মের একটা পাপড়িও ফুটবে না: পার্থ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাজ দু’জনের প্রায় এক। বরং পুলিশ ও সিভিক নিরাপত্তা কর্মীদের কাজ একটু বেশিই বলা যেতে পারে। কারণ মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি চরমে পৌঁছেছে। বোমাবাজি থেকে মারধর, কোনওটাই বাকি নেই। এই অবস্থায় বাইরে দাঁড়িয়ে শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখাটা সত্যিই কঠিন কাজ। অথচ কঠিন এই কাজটি যাঁরা করছেন, তাঁদের ভাগ্যে খাবার হিসেবে জুটেছে চারটি লুচি, একটু সবজি এবং একটি লাড্ডু। আর ঘরে বসে পাখার তলায় যাঁরা মনোনয়ন জমা নিচ্ছেন, তাঁদের পাতে ফ্রায়েড রাইস, চিকেন ও পাঁপড় ভাজা। খাবার নিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পুলিশ ও সিভিক কর্মীরা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও খাবার ছুঁয়েও দেখেননি তাঁরা।

Advertisement

[মিলেছে শুধুই বঞ্চনা, পঞ্চায়েত ভোট বয়কটের সিদ্ধান্ত ছিটমহলের বাসিন্দাদের]

গত কয়েকদিন ধরেই মালবাজার শহরে নিরাপত্তা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করছে পুলিশ-প্রশাসন। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শহরের বিভিন্ন জায়গায় প্রহরা দিচ্ছেন তাঁরা। কোথাও অশান্তি ছড়ালেই তা দক্ষ হাতে সামলেচ্ছেন। কাজ এসডিও কিংবা বিডিও দপ্তরের কর্মীরাও করছেন। তবে তাঁদের ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রাণেরও তোয়াক্কা করেননি পুলিশ ও সিভিক কর্মীরা। দুই পক্ষই যখন প্রায় একই কাজ করছেন এবং অক্লান্ত পরিশ্রম করে মনোনয়ন পর্ব সামলেছেন, খাবারের ক্ষেত্রে কেন এই বৈষম্য করা হল? উঠছে এই প্রশ্ন।

[ভোটের আগেই বীরভূম জয়, আবির খেলায় মাতলেন তৃণমূল সমর্থকরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.