ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উদয়নারায়ণপুর

গত কয়েকদিন ধরেই এনিয়ে উত্তপ্ত রয়েছে এলাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০১৮, ১৭:১৬

options
link
ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উদয়নারায়ণপুর

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: তৃণমূল কংগ্রেসের মিছিলের উপর বোমা ছোঁড়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, এই ঘটনার পর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। আর এই দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উদয়নারায়ণপুর। নির্বাচনের পূর্বে এমন ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

Advertisement

তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত তিন দিন ধরে ক্রমাগত সংঘর্ষ চলছে উদয়নারায়ণপুরে। তিন দিন ধরে উদয়নারায়ণপুরের খিলা, নরনারায়ণ চক, সিমচক প্রভৃতি এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সংঘর্ষ তুঙ্গে উঠেছে বলে অভিযোগ। প্রহার, পালটা প্রহারে প্রতিটি জায়গার আবহাওয়া এখন উত্তপ্ত। উভয়পক্ষের বিরুদ্ধেই সন্ত্রাস ছড়ানো ও হামলার অভিযোগ উঠছে। বৃহস্পতিবার রাতেও এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় খিলায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ নিয়ন্ত্রণ হারিয়ে মহানন্দা ক্যানালে উলটে গেল পুলকার, আহত ১২ জন পড়ুয়া ]

Advertisement

সেখানে তৃণমূল কংগ্রেসের একটি মিছিলের উপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয় খিলা-সহ আশপাশের কয়েকটি গ্রাম। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তাদের মিছিলের উপর বোমা ছোড়া হয়। বিজেপি কর্মীরাই বোমা ছোড়ে বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরে, বৃহস্পতিবার রাতেই বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি অভিযোগের আঙুল তোলে তৃণমূল কর্মীদের দিকে। তবে দুটি ঘটনাতেই কেউ নিহত বা আহত হয়নি। খুব বড় রকমের কোনও ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। কিন্তু অভিযোগ, পালটা অভিযোগের ফলে এলাকার রাজনৈতিক বাতাবরণে উত্তপ্ত। তবে বৃহস্পতিবার রাতের পর থেকে সেখানে আর কোনও গোলমাল হয়নি।

ঘটনার পর বিজেপি ও তৃণমূল কংগ্রেস, উভয় দলই ঘটনার দায় অস্বীকার করেছে। একে অন্যের ঘাড়ে অভিযোগ চাপিয়েছে তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.