তৃণমূলের পতাকা ছেঁড়া নিয়ে উত্তপ্ত বাগদা, মোতায়েন পুলিশবাহিনী

আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০১৮, ১২:৪২

options
link
তৃণমূলের পতাকা ছেঁড়া নিয়ে উত্তপ্ত বাগদা, মোতায়েন পুলিশবাহিনী

সোমনাথ পাল, বনগাঁ: ফের রাজনৈতিক হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগদায়। অভিযোগ, বুধবার রাতে বাগদা থানার নওদাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা ছিড়ে ফেলা হয়। এই ঘটনা ঘটিয়েছে কংগ্রেস বলে অভিযোগ জানায় তৃণমূল। পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় বেধড়ক মার খেতে হয় স্থানীয় তৃণমূল কর্মী সইদুল দফাদারকে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়।

Advertisement

[মান যাচাইয়ে নয়া পদক্ষেপ, এবার রোবট কিনছে রেল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাদের পালটা দাবি, দলীয়কর্মী জিয়ারুল মণ্ডলের বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। গ্রামের বাসিন্দারা বাধা দিতে এলে খুনের হুমকি দেয় তারা। ইতিমধ্যে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়েই চলছে হিংসা। আক্রান্ত হয়েছে শাসক-বিরোধী দু’পক্ষই। অভিযোগ পালটা অভিযোগে সরগরম পরিস্থিতি। এর মধ্যে প্রায় এক মাস ধরে চলছে পঞ্চায়েত ডামাডোল। প্রথমবারের নির্ঘণ্ট বাতিল হয়েছে। দ্বিতীয় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ধোঁয়াশা কাটেনি। বহু মামলা গিয়ে ঠেকে শেষমেশ দুটি বিষয়ে। এক, বামেদের ই-মনোনয়ন মান্যতা পাবে কি না। দুই, নিরাপত্তা সংক্রান্ত মামলা।

Advertisement

প্রথম মামলার ক্ষেত্রে, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল, ই-মেল মারফত আসা মনোনয়নকে মান্যতা দিতে হবে। এবং ব্যালটে বৈধ প্রার্থীর নাম প্রকাশ করতে হবে। এই রায়ের পরই ধোঁয়াশা দেখা দিয়েছিল যে, নির্ধারিত দিনে আদৌ ভোট করানো সম্ভব হবে কি না। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ছিল নিরাপত্তা মামলার রায়। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়ে জানিয়ে দিল, কবে ভোট হবে তা ঠিক করবে কমিশনই। সেক্ষেত্রে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। তবে শর্ত একটাই, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি রাজ্যের দেওয়া নিরাপত্তা নিয়ে কমিশন নিশ্চিত হতে পারে তাহলে যে কোনও দিন ভোট করাতে পারে। তা নিয়ে আদালতের কোনও আপত্তি নেই। এই রায়ের পর ১৪ মে ভোট নিয়ে জটিলতা কাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[ছাত্রীর মৃত্যুতে ধুন্ধুমার পিয়ারলেস হাসপাতালে, তদন্তের দাবিতে বিক্ষোভ নার্সিং পড়ুয়াদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.