নিরুফা খাতুন: সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে কলকাতাও। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। তবে সেভাবে তাপমাত্রার হেরফের হবে না। গরম ও অস্বস্তি বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবারেও বৃষ্টি বাড়তে পারে।
উত্তরবঙ্গেও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। এদিকে, কর্নাটক, মহারাষ্ট্রেও প্রবল থেকে প্রবলতর বর্ষণের আশঙ্কা। অসম, মেঘালয়, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্নাটক, তামিলনাড়ু, পণ্ডিচেরি ও করাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’