নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। বড়দিনের আগেই কার্যত উধাও শীত। বাড়ল কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। বড়দিনেও তেমন শীতের আমেজ বজায় থাকবে না বলেই দাবি আবহাওয়া বিশেষজ্ঞের।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের স্পেলে বাংলায় সাময়িক বিরতি। বেড়েছে ২ ডিগ্রি তাপমাত্রা। শনি এবং রবিবার সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। অন্যদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের প্রভাব। তার ফলে সপ্তাহান্তে ফের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা।
[আরও পড়ুন: দুয়ারে পুরসভা! নতুন বছরে বয়স্ক নাগরিকদের জন্য চালু ‘নগরবন্ধু’ স্কিম]
দক্ষিণবঙ্গে শনিবার থেকেই ঊর্ধ্বমুখী পারদ। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দু-তিনদিনে। এর পর কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাড়বে পূবালি হাওয়ার দাপট। কমবে উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে, উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ-সহ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশার দাপট বজায় থাকবে।
[আরও পড়ুন: প্রয়াত ‘রাণী রাসমণি’ খ্যাত অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?