নিরুফা খাতুন: নিম্নচাপ কাটতেই ফের গরমে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সেই গুমোটভাব কাটাতে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। কাল, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে।
হাওয়া অফিস বলছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়েছে ওড়িশায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সরে গিয়েছে ঝাড়খণ্ডের উপর। আপাতত এটি অবস্থান করছে ঝাড়খণ্ড, সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্রিশগড় এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
[আরও পড়ুন: সাতসকালে ভূমিকম্প সিকিমে, কাঁপল উত্তরবঙ্গও]
শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার ও রবিবার কলকাতায় বৃষ্টি বাড়তে পারে।
উত্তরবঙ্গ, আজ শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিন জেলাতেই বাড়ি বৃষ্টির পূর্বাভাস।
[আরও পড়ুন: পাম অ্যাভিনিউয়ের নাম বুদ্ধদেব ভট্টাচার্য সরণী! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সিদ্ধান্ত পুরসভার]
সর্বশেষ খবর
-
ব্রিটিশ তকমা থেকে বেকার যুবকের দ্রোহ, বেকারত্বই কি জন্ম দেয় ‘গুন্ডা’র?
-
বঙ্গে এসে সাগরে ডুব নীতীনের, গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতি নিয়ে দিলেন বড় ইঙ্গিত
-
‘আনফিট শরীরই তো দেখিয়েছি,’ বিগ বসের ঘরে এ কেমন ভোলবদল ‘শার্টলেস’ সলমনের!
-
পুজোয় পর্যটকদের উপহার, সোনাঝুরির আদলে এবার হাট বসবে উত্তরবঙ্গেও! কোথায় জানেন?
-
মনুর হতাশার দিনে শুটিংয়ে রুপো এষার, এল ব্রোঞ্জও, এশিয়াড পদক নিশ্চিত করলেন লভলিনা