সোমবার রাজ্যে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে তৃণমূল সরকার। আর মঙ্গলবারই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে পদত্যাগ করলেন কিশোর দত্ত। তিনি রাজ্যপাল আরএন রবির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। সাধারণত কোনও রাজ্যে সরকারের বদল হলে অ্যাডভোকেট জেনারেলরা পদত্যাগ করেন। সরকার গঠনের পর রাজভবনে অ্যাডভোকেট জেনারেলের নামের সুপারিশ পাঠানো হয়। সেই অনুযায়ী এজি নিয়োগ করেন রাজ্যপাল।
আরও পড়ুন:
২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে ইস্তফা দেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ওই বছরেরই ডিসেম্বর মাসে এজি পদে কিশোর দত্তকে নিয়োগ করা হয়। তারপর থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ সামলাচ্ছিলেন তিনি।
উল্লেখ্য, সোমবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল থেমেছে মাত্র ৮০-তে। বামজোট পেয়েছে ২টি আসন। এদিকে কংগ্রেস ও আমজনতা উন্নয়ন পার্টি ২টি করে আসন পেয়েছে। এই ফল থেকে পরিষ্কার, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ১৫ বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। সাধারণত অ্যাডভোকেট জেনারেল একটি সাংবিধানিক পদ। এই পদে থাকা ব্যক্তি রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা। কিন্তু বর্তমানে নতুন সরকার গঠিত হলে তার দৃষ্টিভঙ্গি, নীতির বদল হয়। সেই অনুযায়ী কাজ করেন অ্যাডভোকেট জেনারেল। সেই কারণে সরকারের বদল হলে অ্যাডভোকেট জেনারেল ইস্তফা দেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এ কেমন স্বাধীনতা! তেরঙ্গা যাত্রায় যোগে বাধা অনশনকারী দেবেন্দ্রকে, টেনেহিঁচড়ে নিয়ে গেল হেমন্তর পুলিশ
-
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের মা-বাবার সঙ্গে ‘প্রেমিকা’ তৃষা, বিচ্ছেদ গুঞ্জনকে কাঁচকলা!
-
‘কাল থেকেই ধর্মতলা সাফ করুন’, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শমীক?
-
‘নীরবতাই সর্বোত্তম পথ’, পিতৃশোকে কাতর মেসিকে নিয়ে বিশেষ বার্তা ইন্টার মায়ামি কোচের
-
বোল্ড হয়ে বেল তুলে বসিয়ে দিলেন ‘হতাশ’ হেড, বাংলাদেশের বিরুদ্ধে হার মেনেই নিয়েছে অস্ট্রেলিয়া?