দুয়ারে ভোট (West Bengal Assembly Election)। ইতিমধ্যেই কার্যত সব রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে শুরু করেছে প্রচার। এরই মাঝেই নানুরে বিজেপি নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁর বাড়ির সামনে সাদা থান, ধুপকাঠি, মালা ও মিষ্টি রেখে যাওয়া হয়েছে বলেই অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। উলটে গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতারা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বীরভূমের নানুরের থুপসারা অঞ্চলের কুড়গ্রামের বাসিন্দা ওই বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডল। তিনি নানুর ৩ নম্বরের বিজেপির মণ্ডল সভাপতি। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার রাতেও খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দরজা উঠতেই ভয়ংকর দৃশ্য। দেখেন, বাড়ির দরজার সামনে রাখা একটি সাদা থান, ফুলের মালা, মিষ্টি ও ধুপকাঠি। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়।
গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত ওই বিজেপি নেতা। তিনি বলেন, “সামনেই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তৃণমূল বুঝে গিয়েছে এবার ওদের জেতা কঠিন। তাই বিজেপি নেতাদের ভয় দেখিয়ে ঘরে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখাতেই তৃণমূলের কর্মীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত।” যদিও এভাবে ভয় দেখিয়ে লাভ হবে না বলেই সাফ জানিয়েছেন রামকৃষ্ণবাবু। তবে এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূলের।
সর্বশেষ খবর
-
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জমি লুট! জালে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি
-
ইথানল উৎপাদনের ধাক্কায় হু হু করে বাড়ছে দাম, এক দশক বাদে চিনি আমদানির পথে ভারত
-
নিউ মার্কেট অগ্নিকাণ্ডে এন্টালি থেকে গ্রেপ্তার লিজ হোল্ডার, আটক আরও ২
-
যুদ্ধে ইরানকে সাহায্য! তেহরানের ‘বন্ধু’ রাষ্ট্রগুলিকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের
-
তারাপীঠ কাণ্ডে সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, তৃণমূল নেতার হোটেল বন্ধের নোটিস