শরিকদের সঙ্গে কথা বলেই জোট করবে সিপিএম, জানাল আলিমুদ্দিন

নীতি থেকে সরে গিয়েছে সিপিএম, অভিযোগ ছিল শরিকদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ০৮:৩১

options
link
শরিকদের সঙ্গে কথা বলেই জোট করবে সিপিএম, জানাল আলিমুদ্দিন

স্টাফ রিপোর্টার: শরিকদলের সঙ্গে আলোচনা না করে কংগ্রেসের সঙ্গে কোনও জোট করবে না সিপিএম। সোমবার ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনার সময় এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আলিমুদ্দিন নেতৃত্ব।

Advertisement

ফরওয়ার্ড ব্লক তো বটেই, সিপিআই বা আরএসপি নেতৃত্ব একযোগে অভিযোগ করেছিল কংগ্রেসের সঙ্গে জোট করতে গিয়ে বামফ্রন্টের নীতি থেকে সরে গিয়েছে সিপিএম। শরিক দলের এই মান ভাঙাতে তিনটি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসে আলিমুদ্দিন নেতৃত্ব। সোমবার ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, হাফিজ আলম সাইরানিদের সঙ্গে আলোচনায় বসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রবীন দেবের মতো নেতারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অমিতের রাজ্য সফরের আগে তৃণমূলকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন দিলীপ-রাহুলরা]

Advertisement

প্রায় আধঘণ্টা আলোচনার পর নরেন চট্টোপাধ্যায় বলেছেন, “সিপিএম নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্টে আলোচনা না করে কংগ্রেসের সঙ্গে কোনও রাজনৈতিক সমঝোতা করবে না সিপিএম।” একইসঙ্গে নরেনবাবুর দাবি, ‘তাঁদের অভিযোগ নথিভুক্ত করেছেন সিপিএম নেতৃত্ব। তবে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট করার ইস্যু আলোচিত হলেও অপর শরিক আরএসপির সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গটি উত্থাপনই হয়নি।’

আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর অভিযোগ, ‘কংগ্রেসকে বেশি গুরুত্ব দিচ্ছে সিপিএম-এই অভিযোগ আমাদেরও ছিল। কিন্তু কয়েক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকের সময় বিমানবাবু, সূর্যকান্ত মিশ্ররা বিপিএমওর কর্মসূচিতে ঢুকে গেলেন আমাদের ইস্যু আর আলোচিতই হল না।’ ক্ষিতিবাবুর অভিযোগ, ‘আগামী দিনে বামফ্রন্টের বৈঠকে বিষয়টি আলোচনার জন্য তোলা হবে। এই ইস্যুতে সিপিএম নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি।’

[নাম না করে অমিত শাহকে গরু বলে কটাক্ষ অনুব্রতর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.