অংশুপ্রতীম পাল, খড়গপুর: ভোট হিংসার নয়া নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের দাঁতন৷ গোলা-গুলি কিংবা মারধর নয়, এবার একধাপ এগিয়ে একে-অপরের বিরুদ্ধে অ্যাসিড ছুড়ে পঞ্চায়েত ভোটের ‘উৎসবে’ মাতলেন তৃণমূল-বিজেপি কর্মীরা৷
ঘটনার সূত্রপাত চায়ের ঠেকে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁতন মহকুমার মাটিবেড়িয়ে এলাকায় সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন একদল তৃণমূল কর্মী৷ অভিযোগ, তৃণমূল কর্মীদের দেখে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী রীতিমতো মারমুখী হয়ে ওঠেন স্থানীয় এক বিজেপি কর্মী৷ শুরুই উভয়ের মধ্যে বচসা৷ রাজনৈতিক আলোচনা পৌঁছে যায় হাতাহাতিতে৷ পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠতেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে সোনার দোকানে রাখা অ্যাসিড ছুড়ে মারেন ওই বিজেপি কর্মী৷ অ্যাসিড লেগে গুরুতর জখম হন দুই তৃণমূল কর্মী৷ অভিযুক্ত বিজেপি কর্মীকে রুখতে পাল্টা অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ৷ ঘটনায় জখম হন দু’পক্ষের বেশ কয়েকজন৷ পরে জখম তৃণমূল ও বিজেপি কর্মীদের স্থানীয় দাঁতন মহকুমা হাসপাতালে ভরতি করা হয়৷
এদিনের এই ঘটার পর তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলেও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ঠিক কী কারণে এই হামলা, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ কিন্তু, গ্রামের চায়ের ঠেকে রাজনীতি নিয়ে আলোচনার পরিণতি যে এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে তা দেখে রীতিমতো বিস্মিত রাজনৈতিক মহল৷ এমনিতেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তপ্ত বাংলা৷ চলছে ভোটের লড়াই৷ ক্ষমতা দখলের উৎসব৷ আর এই পরিস্থিতিতে মধ্যে গ্রাম-বাংলার কোণে-কোণে বিভাজনের রাজনীতির বিষ এভাবে ছড়িয়ে পড়তে দেখে উৎকণ্ঠায় পর্যবেক্ষক মহলের একাংশের৷
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই রাজ্যে কিংবদন্তি কাফু, দার্জিলিং ও কলকাতায় একাধিক কর্মসূচি
-
আর ট্রেন লেট নয়, পুরুলিয়ার আদ্রা-জয়চণ্ডীপাহাড় বাইপাস রেলপথে ২৭২ কোটি খরচে কাজ
-
মাঝআকাশে অসুস্থ পাইলট, ‘মে ডে কল’ দোহা-বেঙ্গালুরু ইন্ডিগোর উড়ানের, তারপর…
-
কলমের আঁচড়ে রাষ্ট্রদ্রোহ! টোটা-সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ঝলকে অগ্নিযুগের বিপ্লবী মিমি-আবির
-
আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে কালীঘাট তৃণমূলের, পাঠানো হল চিঠি