সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি

দুটি পৃথক মামলা দায়ের ভাবনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৫:০৩

options
link
সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। সুষ্ঠু নির্বাচনের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বুধবার একথা জনিয়ে বলেন, আজই শীর্ষ আদালতে দু’টি মামলা দায়ের করা হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন বিজেপির লিগাল সেলের সদস্যরা। মামলা দায়ের করা হবে আর কিছুক্ষণের মধ্যেই।

Advertisement

[ফের ভুল ঘোষণায় রণক্ষেত্র সোদপুর স্টেশন, শিয়ালদহ মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল]

কিন্তু কেন নির্বাচনের আগে আদালতে যাচ্ছে বিজেপি? এ বিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। তাঁদের মারধর করা হচ্ছে, এমনকী প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনও প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযোগ তুলেছে বিজেপি। সবক্ষেত্রেই অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই বিজেপি প্রার্থীদের হেনস্তা করা হচ্ছে, অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ দিলীপবাবুর। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবারের পর বুধবারও অশান্তির খবর মিলেছে। বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর, কয়েকজন বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। যাবতীয় হামলার ঘটনায় শাসক দলকে অভিযুক্ত করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপির লিগাল সেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিলীপ ঘোষ এদিন বলেন, ‘আমাদের প্রার্থীরা নমিনেশন ফাইল করতে পারছেন না। তাঁদের উপর হামলা হচ্ছে। অথচ পুলিশ দর্শকের ভূমিকা নিচ্ছে। নির্বাচন কমিশনও নিরাপত্তা দিতে পারছে না। তাই রাজ্যে সুষ্ঠু পঞ্চায়েত ভোটের দাবিতে আজ আমাদের টিম সুপ্রিম কোর্টে গিয়েছে। আজ ২টো মামলা হবে। মামলা হলেই আপনারা জানতে পারবেন।’ বস্তুত, পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে যেতেই রাজ্য জুড়ে নানা প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোথাও তলোয়ার নিয়ে, কোথাও লাঠি নিয়ে দুর্বৃত্তের দল প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে। কমিশনের কাছে নালিশ জানিয়েও ফল মিলছে না বলে অভিযোগ বিরোধীদের। শাসক দলের পালটা অভিযোগ, মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই বিরোধীরা এই সব মিথ্যা অভিযোগ তুলছেন। এদিকে আজই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করতে গিয়েছেন নির্বাচন কমিশনার। সূত্রের খবর, ওই বৈঠকের পর পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বাহিনী নিয়ে রাজ্যের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। তৃণমূলও পালটা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দ্বারস্থ হয়েছে।

Advertisement

[ভোটের ময়দানে নয়া কৌশল, ‘হই’ দিলেই হাওয়া বিরোধীরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.