দিব্যেন্দু মজুমদার, হুগলি: হুগলিতে অপহৃত সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে উদ্ধার করল পুলিশ। অপহৃত প্রার্থীর নাম হরিপদ মান। হরিপদবাবু পেশায় পলাশপাই বিজয় মোদক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মী। দুপুরে স্কুলের ভিতরে ঢুকে রীতিমতো বন্দুক দেখিয়ে অপহরণ করা হয় ওই প্রার্থীকে। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। এরপরই তদন্তে নামে পুলিশ সন্ধ্যায় উদ্ধার হন প্রার্থী হরিপদ মান।
[দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, ছক ভেঙে সাদা রইল এই গ্রামের দেওয়াল]
জানা গিয়েছে, হরিপদ মান খানাকুল থেকে জেলা পরিষদের ৫০ নং আসনে সিপিএমের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। শনিবার দুপুরে স্কুলে কাজ করছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই দুষ্কৃতীরা ঢুকে পড়ে বন্দুক দেখিয়ে তাঁকে অপহরণ করে। এই ঘটনায় স্কুলের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপহরণের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় সিপিএম কর্মী-সমথর্করা স্কুল ঘেরাও করে। হরিপদবাবুকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। সিপিএম কর্মী সমর্থকরা হাওড়া মুচিঘাটা পথ অবরোধ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের কাছেই খানাকুলের পুলিশ ফাঁড়ি। এত কাছে পুলিশ থাকা সত্ত্বেও কী করে এধরনের ঘটনা ঘটল? প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, পুলিশ সক্রিয় হলে এধরনের ঘটনা ঘটত না। এদিকে হরিপদবাবুকে উদ্ধারের দাবি ক্রমশ জোরাল হতে থাকলে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সন্ধ্যায় পুলিশ খানাকুলের সুলুট থেকে অপহৃত হরিপদবাবুকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
[পঞ্চায়েত ভোটে শাসকদলকে হারাতে নদিয়ার সীমান্তে একজোট বিরোধীরা]
সর্বশেষ খবর
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি, ইস্তফা দিলেন ইউরোপের ছোট্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী