West Bengal SIR

বুথের সব ভোটারের নাম থাকবে তো চূড়ান্ত তালিকায়? দুশ্চিন্তায় মৃত্যু বিএলওর!

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন মায়াদেবী। শ্রীপুর ২৫১ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। মৃতের পরিবারের দাবি, তিনি বিএলও হতে চাননি।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৬:০৩

options
link
বুথের সব ভোটারের নাম থাকবে তো চূড়ান্ত তালিকায়? দুশ্চিন্তায় মৃত্যু বিএলওর!
মৃত বিএলও মায়া মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

ফের এসআইআরের (West Bengal SIR) বলি এক বিএলও। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার শ্রীপুর। পরিবারের সদস্যদের দাবি, বুথের বহু ভোটার হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন। তাঁদের সকলের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন বিএলও। সেই দুশ্চিন্তার জেরেই মৃত্যু বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম মায়া মুখোপাধ্যায়। মু্র্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন মায়াদেবী। শ্রীপুর ২৫১ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। মৃতের পরিবারের দাবি, তিনি বিএলও হতে চাননি। কার্যত জোর করেই এই কাজ চাপানো হয়েছিল তাঁর কাঁধে। ফলে প্রথম থেকেই প্রবল মানসিক চাপে ছিলেন তিনি।

Advertisement

এদিকে তাঁর বুথের বহু ভোটার হিয়ারিংয়ের নোটিস পেয়েছিলেন। চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে কি না তা নিয়ে আতঙ্কে ছিলেন মহিলা। কারও নাম বাদ গেলে তাঁকে হেনস্তার মুখে পড়তে হবে বলে আশঙ্কাও করছিলেন। এসবের মাঝেই শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। প্রসঙ্গত, এসআইআরের জেরে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। বহু ভোটার দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতী হয়েছে। কাজের চাপেও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কয়েকজন বিএলও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.