West Bengal Weather Update

আজই তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস! গরমের জ্বলুনি থেকে স্বস্তি পাবে কোন কোন জেলা?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুর থেকে সন্ধের মধ্যে কলকাতার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ১৩:৩৮

options
link
আজই তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস! গরমের জ্বলুনি থেকে স্বস্তি পাবে কোন কোন জেলা?
ফাইল ছবি।

তীব্র গরমে কার্যত নাভিশ্বাস উঠছে জনতার। গনগনে উনুনের আঁচের মতো জ্বালা অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার আগেই ভারী বৃষ্টির ইনিংস ক্রমেই দীর্ঘ হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুর থেকে সন্ধের মধ্যে কলকাতার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টির থামার পর ভ্যাপসা গরমের দাপট বাড়বে প্রায় দ্বিগুণ। কারণ বৃষ্টির পরেই বাতাসে আর্দ্রতার পরিমাণ একধাক্কায় অনেকখানি বেড়ে যাবে, যার জেরে অস্বস্তিকর পরিস্থিতি চরমে উঠবে।

Advertisement

দক্ষিণবঙ্গে দম বন্ধ করা পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপটে জারি হয়েছে কমলা সতর্কতা। আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর স্পষ্ট করেছে যে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দিনের বেলায় আবহাওয়া অত্যন্ত গরম এবং অস্বস্তিকর থাকবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণবঙ্গে দম বন্ধ করা পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপটে জারি হয়েছে কমলা সতর্কতা। আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.