সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই বিয়ের জল গায়ে পড়েছে৷ কিন্তু তরুণী হালফ্যাশনের পোশাক ছাড়তে পারেননি৷ অভিযোগ, তার জেরে শ্বশুরবাড়ি থেকে গঞ্জনা সহ্য করতে হত নববধূকে৷ শুধু তাই নয়, তাঁকে নাকি মারধরও করা হত৷ শনিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয়েছে গৃহবধূর দেহ৷ মৃতার বাপেরবাড়ির দাবি, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে৷ যদিও শ্বশুরবাড়ির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ একবিংশ শতাব্দীতে নৈহাটির ঘোষপাড়া রোডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷
[ আরও পড়ুন: সাতসকালে ব্যান্ডেল স্টেশনে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতা]
মৃতার বাপের বাড়ির লোকজনের দাবি, বৃহস্পতিবার সকালে টি-শার্ট, জিনস পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই গৃহবধূ৷ বেশ খানিকক্ষণ ওই পোশাকে বাড়ির বাইরে স্কুটিও চালান তিনি৷ বেশ খোশমেজাজে বাড়ি ফেরেন নববধূ৷ কিন্তু বাড়িতে ঢুকেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়৷ অভিযোগ, আপত্তিকর ভাষায় রীতিমতো আক্রমণ করা হয় তাঁকে৷ হালফ্যাশনের পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্কের জেরে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ৷ তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়৷ শ্বশুরবাড়িতে পোশাক নিয়ে আপত্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন নববধূ৷ শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝুলন্ত দেহ৷ মৃতার বাপেরবাড়ির দাবি, পোশাক নিয়ে বাকবিতণ্ডার জেরে খুন করা হয়েছে নববধূকে৷ নৈহাটি থানায় তরুণীর বাপের বাড়ির তরফে অভিযোগ দায়ের করা হয়। দেহ রাস্তায় রেখে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ করেন তাঁরা।
[ আরও পড়ুন: গৌড় এক্সপ্রেসের এসি কামরায় লুট, বাধা দিতে গিয়ে আক্রান্ত একাধিক যাত্রী]
পোশাক নিয়ে যে বাধানিষেধ ছিল, তা স্বীকার করে নিয়েছেন নববধূর শ্বশুরবাড়ির লোকজন৷ তবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা৷ এই ঘটনায় মহিলার শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তাঁদের বউমা আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মঘাতী হলেন নববধূ, সে কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি তাঁরা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতার শ্বশুর, কাকাশ্বশুর ও জা-কে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ! গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান, পরপর বাড়িতে আগুন
-
ভারতে ভরসা নেই? ম্যাচের আগে বাংলাদেশে প্র্যাকটিস ভিনিসিয়াসদের, পরিদর্শনে ব্রাজিল কর্তারা
-
প্রেমিকের সঙ্গে আঁতাঁত বাংলার বধূর! সন্তানকে দেখানোর ছলে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে ‘খুন’
-
নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে থেঁতলে খুন! প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
-
যত্রতত্র স্লোগান লেখা রুখতে পদক্ষেপ, সব মেডিক্যাল কলেজে থাকবে প্রতিবাদের দেওয়াল