দেবব্রত মণ্ডল, বারুইপুর: বছরের পর বছর ধরে লাগাতার প্রেমের প্রস্তাব। তাতে সায় দেননি তরুণী। আর তার জেরে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘটনায় কাঠগড়ায় স্থানীয় এক বিজেপি নেতা। তার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নির্যাতিতার অভিযোগ, বাপ্পা গুছাইত নামে ওই বিজেপি নেতা তাঁকে স্কুলজীবন থেকেই বিরক্ত করে৷ ইদানীং কাজে যাওয়া আসার পথে ফোন নম্বর চাইত সে। দিত কুপ্রস্তাব। তবে সেই প্রস্তাবে কোনওদিনই সাড়া দেননি তিনি। প্রত্যাখ্যানের পর নির্যাতিতাকে প্রাণনাশের হুমকিও দিত বলেই অভিযোগ। বুধবার কাজ থেকে বাড়ি ফিরছিলেন তরুণী। অভিযোগ, বাপ্পা তাঁর পিছু নেয়। জোর করে বাড়িতেও ঢুকে পড়ে সে৷ তার পর তাঁর পোশাক ধরেও টানাটানি করে অভিযুক্ত৷
[আরও পড়ুন: চলন্ত গাড়িতে বেহুঁশ করে প্রাক্তন প্রেমিকাকে ‘ধর্ষণ’, পালটা অপহরণের অভিযোগ যুবকের]
মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন তরুণীর মা। অভিযোগ, তাঁকেও বেধড়ক মারধর করা হয়৷ মা ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। বিপদ বুঝে বাপ্পা গুছাইত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত বাপ্পা এলাকার অধিকাংশ তরুণীকে প্রায়ই বিরক্ত করত৷ কাউকে পছন্দ হলেই মোবাইল নম্বর চেয়ে উত্যক্ত করত। তার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাকে গ্রেপ্তার করা যায়নি।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘মাছ কম কেন?’, অন্নপ্রাশনের দিনই মাকে ‘মার’, সন্তানকোলে আত্মহত্যার চেষ্টা বধূর]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?