সুমন করাতি, হুগলি: চলে যেতে চেয়েছিলেন প্রেমিকা। কিন্তু তাঁকে ছাড়তে রাজি ছিলেন না ‘নাছোড়’ প্রেমিক! আর তাই যুবককে ডেকে এনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হুগলির উত্তরপাড়ায়। কাঠগড়ায় প্রেমিকা ও তাঁর মা।
শনিবার ভর সন্ধেয় হুগলির উত্তরপাড়ায় কাঁঠাল বাগান বাজারে এলাকায় এক যুবককে বেধড়ক মারধর করতে দেখেন স্থানীয়রা। সন্ধেবেলা রাস্তা ধরে এক যুবককে ছুটতে ছুটতে আসতে দেখেন তারা। পিছনে একটি বাইক আসছিল। দুই মহিলা-সহ তিনজন ছিলেন তাতে। যুবকটি ছুটতে ছুটতে থেমে যায়। এর পর বাইক থেকে তিনজন নেমে মারধর করতে শুরু করে। দুই মহিলা যুবকের গোপনাঙ্গে আঘাত করে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। শেষপর্যন্ত তাঁরাই পুলিশকে ফোন করেন। পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যান। অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করেছে স্থানীয়রা।
[আরও পড়ুন: ইতিহাস নয়, আজ গুরু গম্ভীরের তাড়না ‘আনফিনিশড বিজনেস’]
স্থানীয়রা জানিয়েছেন, দেড় বছর ধরে ছেলেটির সঙ্গে যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই যুবতী। যুবক সম্পর্ক ভাঙতে অস্বীকার করায় ফোন করে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। যুবকের বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন যুবক। তাঁর দাবি, সম্পর্ক ঠিক করার টোপ দিয়ে ডেকে আনা হয়েছিল। তার পরই মারধর করা হয়। মারধরের কথা স্বীকার করেছেন দুই মহিলাই।
[আরও পড়ুন: অ্যাপের সাহায্যে ফোনে মহিলাকণ্ঠে ‘টোপ’, ৭ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের