সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ও নয়ন মান্না: অপর্ণা পাল৷ বাড়ি কোলাঘাটে৷ আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর মতোই চলছিল তাঁর জীবন৷ স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউণ্টে তাঁর জমানো ছিল চার হাজার দু’শো টাকা৷ কিন্তু রাতারাতি সব পাল্টে গেল৷ যখন জানতে পারলেন হঠাৎ তাঁর অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৯৩ লক্ষ ২৬ হাজার ২০০ টাকা৷
নিজের অ্যাকাউন্টে এত টাকা দেখে টাল সামলাতে পারেননি মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ৷ আতঙ্ক এতটাই চেপে বসেছিল, সামলাতে না পেরে মূর্ছা যান অপর্ণাদেবী৷ জ্ঞান ফিরতেও টেনশনে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ শেষমেশ অসুস্থতা কাটাতে ডাকতে হয় চিকিৎসককে৷
অন্যদিকে, ঘটনা ধামাচাপা দিতে সোমবার তড়িঘড়ি অপর্ণাদেবীকে কোলাঘাটের শ্বশুরবাড়ি থেকে কলকাতার সদর দফতরে নিয়ে আসেন স্টেট ব্যাঙ্কের কর্তারা৷ তাঁর কাছে ক্ষমা চেয়ে তাঁরা জানান, ভুল বশত ব্যাঙ্ক থেকেই এত বড় অঙ্কের টাকা অপর্ণাদেবীর সেভিংস অ্যাকাউণ্টে চলে গিয়েছে৷ এরপর ব্যাঙ্কের কর্তারাই সেই ভুল শুধরে নিয়ে অপর্ণাদেবীর অ্যাকাউণ্টের বাড়তি টাকা তুলে নেন৷
কিন্তু এত বড় অঙ্কের টাকা কীভাবে স্টেট ব্যাঙ্ক থেকে অপর্ণাদেবীর অ্যাকাউণ্টে গেল? এতে কী কর্মীদের গাফিলতি থাকতে পারে? কারণ জানতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
‘দেরি হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না’, রামমন্দিরে চুরির তদন্ত নিয়ে বলল সুপ্রিম কোর্ট
-
‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে বিধানসভায় ‘সবক’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, বিশ্বকাপ চলাকালীন দিলেন ২ কোটি টাকা
-
বিধানসভায় ওবিসি আইন সংশোধনে ওয়াক আউট ‘ঋত তৃণমূলে’র, কারণ না বুঝে ভিতরে ৫ বিধায়ক
-
টাকা দিলেই দলে সুযোগ! সিএবি সদস্যের ‘তোলাবাজি’র প্রমাণ দিয়ে ক্রীড়ামন্ত্রীকে চিঠি আইনজীবীর