ধর্ষণ করে খুন! রেল লাইনের ধারে উদ্ধার মহিলার নগ্ন দেহ 

মৃতার মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে অ্যাসিড দিয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০১৮, ১৮:৫৮

options
link
ধর্ষণ করে খুন! রেল লাইনের ধারে উদ্ধার মহিলার নগ্ন দেহ 

টিটুন মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ায় রেল লাইনের ধারে উদ্ধার মহিলার নগ্ন দেহ। মঙ্গলবার কেশরা এলাকায় লাইনের ধারে স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম পম্পা চট্টোপাধ্যায়। বয়স ৩৭। তাঁর বাড়ি ছাতনার হাতিশোল গ্রামে। গত শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন আইসিডিএস কর্মী ওই মহিলা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, তাঁকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। প্রমাণ ও পরিচয় লোপাটের জন্য মৃতার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়ে দিয়েছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সিবিআই অফিসার সেজে প্রতারণা, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ২ লক্ষ হাতিয়ে চম্পট]

Advertisement

পরিবার সূত্রে খবর, ২০০৭ সালে দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর বাপের বাড়িতে থাকতে শুরু করেন পম্পা। আইসিডিএস-এ কর্মরত ছিলেন তিনি। তাঁর এক ছেলে বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছাত্র। মৃতার মা জানান, শুক্রবার ডাক্তার দেখানোর জন্য বাঁকুড়া শহরের উদ্দেশে রওনা দেন পম্পা। মা কে বলেন, আনন্দ গড়াই নামের এক পরিচিত ব্যক্তি ডাক্তারের ব্যবস্থা করেছেন। বাঁকুড়া সদরে শীতবস্ত্রের ব্যবসা করেন ওই ব্যক্তি বলেও মাকে জানান পম্পা। তারপর দু’টো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি। সমস্ত দিন পার হয়ে গেলে পুলিশে অভিযোগ দায়ের করেন পরিজনেরা। তারপরই মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় বাঁকুড়ার গোপীনাথপুরের আনন্দ গড়াইকে আটক করেছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে। মৃতার  সঙ্গে তাঁর কী সম্পর্ক তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পম্পার ভাই অপূর্ব মুখোপাধ্যায়ের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে পম্পাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.