জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: শরীরের গোপনাঙ্গে লুকিয়ে সোনা পাচারের সময় বিএসএফের হাতে ধরা পড়ল এক মহিলা পাচারকারী। ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্ত বন্দরে। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৭৮১.৮৬ গ্রাম। ভারতীয় বাজারে যার মূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা।

জানা গিয়েছে, ধৃত মহিলা মহারাষ্ট্রের বাসিন্দা৷ দুবাই-কাতারে কাপড়ের ব্যবসা রয়েছে তার৷ বর্তমানে বাংলাদেশেও ব্যবসা চলছে৷ সে কারণেই বাংলাদেশ থেকে ভারতে আসছিল৷ সোনা গলিয়ে পেস্ট আকারে গোপনাঙ্গে ঢুকিয়ে পাচার করার চেষ্টা করছিল সে।
[আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পেরিয়েও অধরা সমাধান, বিমান বিভ্রাটে এখনও দিল্লিতে আটকে কানাডার প্রধানমন্ত্রী]
BSF জানিয়েছে, রাতে আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের রুটিন চেকিংয়ের সময় ১৪৫ নম্বর ব্যাটালিয়নের মহিলা জওযানরা বাংলাদেশ থেকে আসা সন্দেহভাজন ওই মহিলা যাত্রীকে আটক করে। মহিলা জওয়ানেরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (HHMD) দিয়ে তাকে তল্লাশি করলে মেশিনটি মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে। এরপরে, ওই যাত্রীকে মহিলা তল্লাশি রুমে নিয়ে তল্লাশির সময় তাঁর গোপনাঙ্গে ইনসুলেশন টেপ দিয়ে মোড়ানো সোনার পেস্টের একটি টুকরো পাওয়া যায়।
[আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতা মামলায় কেন্দ্রের আরজি খারিজ, শুনানি নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের]
এছাড়াও ওই যাত্রীর ব্যাগে আরও ০২টি ড্রাম আকারের সোনার পেস্ট পাওয়া যায়। মঙ্গলবার ধৃত মহিলাকে সোনা-সহ পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷
সর্বশেষ খবর
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ
-
গুরুদ্বারের কাছে তরোয়াল নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখদের!
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে