CM Suvendu Adhikari

ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য! গোবরডাঙায় গ্রেপ্তার যুবক

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে বিপাকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৮:৫৮

options
link
ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য! গোবরডাঙায় গ্রেপ্তার যুবক
শুভেন্দু অধিকারীকে নিয়ে কুমন্তব্যের অভিযোগে গ্রেপ্তার যুবক। ফাইল ছবি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ফেসবুক লাইভে অশ্লীল ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোবরডাঙা থানার পুলিশ। অভিযোগ দায়ের করেছিলেন গোবরডাঙা মণ্ডল বিজেপির সহ সভাপতি শুভম মুখোপাধ্যায়। তবে গ্রেপ্তারির পর অভিযুক্তকে নিয়ে অভিযোগকারীরই একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুভম মুখোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার পবিত্র সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগ, ফেসবুক লাইভে এসে তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল, মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করেন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক লাইভের লিঙ্কও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পবিত্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মোড় ঘোরে গ্রেপ্তারির পর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযোগকারী শুভম মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্ত কোনও পদাধিকারী নন। তবে দলীয় সমর্থক হিসেবে দেখেছি।” পাশাপাশি তাঁর দাবি, এর আগেও ওই ব্যক্তি বিজেপির একাধিক নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ভিডিও প্রকাশ করেছিলেন।

Advertisement

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে বিপাকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত শুক্রবার কলকাতায় একটি ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কুরুচিকর পোস্টার প্রদর্শন করেন। প্রতিবাদে সুর চড়ান বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ-সহ আরও অনেকে। আন্দোলনের নামে নোংরামি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে প্রদর্শনের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। এছাড়া বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। চোখে সানগ্লাস থাকা এবং পোস্টার আকারে খুবই ছোট হওয়ায় কোন ছবি দেখিয়েছেন তা বুঝতে পারেননি বলেই দাবি অভিনেত্রী শ্রীলেখার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.